News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অরুণাচলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম নাহরলগুনের এক দৈনিক বাজারের ৭০০টি দোকান, ক্ষয়ক্ষতি বহু লক্ষ টাকা
Image

অরুণাচলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্ম নাহরলগুনের এক দৈনিক বাজারের ৭০০টি দোকান, ক্ষয়ক্ষতি বহু লক্ষ টাকা

নাহরলগুন, ২৫ অক্টোবর (হি.স.) : অরুণাচল প্ৰদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্ৰায় ৭০০টি দোকান। ঘটনা ঘটনার সূত্রপাত আজ মঙ্গলবার ভোররাত প্রায় সাড়ে তিনটা নাগাদ নাহরলগুন শহরের এক দৈনিক বাজারে সংঘটিত হয়েছে। ঘটনার পেয়ে নাহরলগুন এবং পার্শ্ববর্তী এলাকা থেকে কয়েকটি ইঞ্জিন নিয়ে দমকল বাহিনী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকল বাহিনীর অক্লান্ত চেষ্টায় প্রায় চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ইত্যবসরে কমপক্ষে ৭০০টি দোকানঘর পুড়ে ভস্ম হয়ে গেছে। এ ঘটনায় বহু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ফায়ার ব্রিগেডের দুটি ইঞ্জিন বিকল থাকায় পরিষেবা দিতে পারেনি। এছাড়া আরও কয়েকটি ইঞ্জিনে জল ছিল না। তাই স্থানীয় আশপাশ এলাকার বহু দূর থেকে হুজপাইপ দিয়ে জল আনতে গিয়ে বিলম্ব হয়েছে দমকল বাহিনীর। তাঁদের আরও অভিযোগ, ফায়ার ব্রিগেড স্টেশনটি মাত্র ১০ মিটার দূরে হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খামখেয়ালিরর দরুন গোটা বাজারই পুড়ে গেছে।

উল্লেখ্য, সম্প্ৰতি রাজ্য সরকার এই দৈনিক বাজারের দোকানদারদের ২৫ অক্টোবরের (২০২২) মধ্যে জমি খালি করার নির্দেশ দিয়ে এবং সরকার কর্তৃক বরাদ্দকৃত অন্য জায়গায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছি। তাই স্থানীয়দের অভিযোগ, আজ আগুন লাগিয়ে দোকানগুলি পুড়িয়ে জমি খালি করতে সরকারেরই কোনও কৌশল হতে পারে।

এদিকে, বাজারে অলঙ্কারের দোকান এবং কয়েকটি পরম্পরাগত পোশাক-দোকান মালিক মহিলারা আগুনে তাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যাওয়ায় শোকে বাগরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেড বিভাগের গাফলতিকে দায়ী করে বলেছেন, একটি বিখ্যাত দৈনিক বাজারকে তারা রক্ষা করতে পারেনি, এটাই আফশোস।

অন্যদিকে স্থানীয় বিধায়ক টেকি কাসো স্থানীয়দের অভিযোগের জবাব দিতে গিয়ে হিন্দুস্থান সমাচারকে বলেন, ‘আমি এই মার্কেটের চেয়ারম্যান। সরকার শুধুমাত্র বাজারে বিদ্যমান দোকান মালিকদের জন্য একটি গ্রাউন্ড প্লাস টু বিল্ডিং তৈরি করার প্রস্তাব দিয়েছিলাম। তাই সরকার তাঁদের একটি নতুন জায়গায় যেতে বলেছিল। নির্মাণকার্য শেষ হলে তাঁদের আবার এখানে দোকানঘর বরাদ্দ করা হবে, এমন আশ্বাসও দেওয়া হয়েছে।’ ফায়ার ব্রিগেডের ইঞ্জিনে জল নেই বলে স্থানীয়রা যা দাবি করছেন সে সম্পর্কে বিধায়ক বলেন, ‘বাজারের মধ্যেই জল ছিল। তবু এই অভিযোগের তদন্ত করবে সরকার।’।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top