News Flash

  • Home
  • বিদেশ
  • ঘূর্ণিঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ; মৃত্যু ৯ জনের, ভেঙে পড়ল অজস্র গাছ
Image

ঘূর্ণিঝড়ের তান্ডবে লণ্ডভণ্ড বাংলাদেশ; মৃত্যু ৯ জনের, ভেঙে পড়ল অজস্র গাছ

ঢাকা, ২৫ অক্টোবর (হি.স.): ঠিক যেমন আশঙ্কা ছিল, তাই-ই হল। ঘূর্ণিঝড় সিত্রাং-এর দাপটে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বাংলাদেশের নানা প্রান্ত। সিত্রাং-এর তাণ্ডবে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। এছাড়াও অনেক জায়গায় ভেঙে পড়েছে অজস্র গাছ। প্রবল ঝড়-বৃষ্টি হয়েছে বাংলাদেশে, এখনও পর্যন্ত ৯ জন মারা গিয়েছেন ঝড়ের তাণ্ডবে। সন্ধ্যা পেরিয়ে রাত যত বেড়েছে, ততই বেড়েছিল তাণ্ডবের তীব্রতা।

সিত্রাং-এর প্রভাবে বাংলাদেশে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কুমিল্লায় ৩ জন, ভোলায় ২ জন, নড়াইলে ১ জন, বরগুনায় ১ জন এবং সিরাজগঞ্জে মৃত্যু হয়েছে ২ জনের। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় একটি গাছ উপড়ে পড়ে। তার জেরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশির ভাগ এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়।

উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় সিত্রাং শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়বে। আবহবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অতি দ্রুত অগ্রসর হয়ে সোমবার (২৪ অক্টোবর) মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করে বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ তিনটি এয়ারলাইন্স-বিমান বাংলাদেশ, ইউএস-বাংলা এবং নভো এয়ার অভ্যন্তরীণ ৬টি রুটে আপ-ডাউন মিলিয়ে ৬০টি ফ্লাইট বাতিল করেছে। যাইহোক, সকালের সোনা রোদ উঁকি দিয়েছে খুলনার আকাশে। মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কেটে যাওয়ায় পূর্ব আকাশের মেঘকে আড়ালে ফেলে সোনালি রোদ হাসি দিয়েছে। এতে উজ্জীবিত আতঙ্কগ্রস্ত উপকূলের মানুষ।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top