News Flash

  • Home
  • দেশ
  • মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য করে গ্রেফতার বিজেপি কর্মী
Image

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য করে গ্রেফতার বিজেপি কর্মী

হুগলি, ২৩ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিকর মন্তব্য করার গ্রেফতার হলেন বিজেপি কর্মী সৌরভ ভট্টাচার্য। সূত্রের খবর, ত্রিবেণীর বাসিন্দা সৌরভের বিরুদ্ধে মগড়া থানায় অভিযোগ দায়ের করে তৃণমূল। তারপরই রবিবার সকালে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে মগড়া থানার পুলিশ। ধৃতকে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৫ ও ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তের ২৮ তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে করুণাময়ীতে বলপ্রয়োগ করে চাকরিপ্রার্তী অনশনকারীদের তুলে দেওয়া নিয়ে সরগরম বাংলার রাজ্য-রাজনীতি। সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। পথে নামতে দেখা গিয়েছে বিদ্বজ্জনদের। এদিকে এ ঘটনার প্রতিবাতেই সম্প্রতি ফেসবুকে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে ফেসবুকে এক ব্যক্তি পোস্ট করেন বলে জানা যায়। অভিযোগ, সেই পোস্টেই কমেন্ট করতে গিয়ে খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন সৌরভ।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top