News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষকের মারে একাদশ শ্রেণীর ছাত্রী গুরুতর আহত
Image

শিক্ষকের মারে একাদশ শ্রেণীর ছাত্রী গুরুতর আহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ অক্টোবর৷৷ কোমলমতি ছাত্র-ছাত্রীদের বেত্রাঘাত কিংবা মারধর করার বিষয়ের কঠোর বিধি নিষেধ রয়েছে৷ তদুপরি রাজধানী আগরতলা শহর সংলগ্ণ গান্ধীগ্রাম সুকলে এক একাদশ শ্রেণির ছাত্রীকে চপেটাঘাত করে গুরুতর অভাবে জখম করেছে এক শিক্ষক৷ বর্তমানে ছাত্রীটি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ গান্ধীগ্রাম বিদ্যালয়ের এস এম সির ভুমিকায় চাঞ্চল্য গান্ধীগ্রাম এলাকায়৷ অভিযুক্ত অনুপস্থিত থাকা সত্ত্বেও এসএমসির তৎপরতায় ছাত্রী আহত এর ঘটনার মীমাংসা করা হয়৷ জানা যায় গতকাল সুকল চলাকালীন সময়ে একাদশ শ্রেণির এক ছাত্রীকে চড় মারে টিটু সরকার নামে এক শিক্ষক৷ পরবর্তী সময়ে সেই ছাত্রী মাটিতে লুটিয়ে পড়লে সুকলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তড়িঘড়ি তাকে গান্ধীগ্রাম প্রাথমিক হাসপাতালে নিয়ে যায়৷ জানা যায় ছাত্রীটির কানের পর্দা ফেটে যায়৷ পরবর্তী সময়ে আঘাত গুরুতর হওয়ায় গান্ধীগ্রাম প্রাথমিক হাসপাতাল থেকে রেফার করা হয় জিবি হাসপাতালে৷ আজ শনিবার দুপুর ১২টা সময় বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এসএমসি আক্রান্ত পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে এই ঘটনার মীমাংসা করেন৷ জানা যায় অভিযুক্ত শিক্ষক টিটু সরকারের অনুপস্থিতিতে টিটু সরকারের হয়ে এসএমসি কমিটি এ ঘটনার মীমাংসা করে৷ যে অভিযুক্ত তাকে ছাড়া কি করে এই ধরনের একটি ঘটনার মীমাংসা হয়৷ এসএমসির এই ভূমিকায় গোটা এলাকা জুড়ে  তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top