News Flash

  • Home
  • দিনের খবর
  • মহারাষ্ট্র: পানভেলে দুই পিএফআই কর্মী সহ ৪ জন গ্রেফতার
Image

মহারাষ্ট্র: পানভেলে দুই পিএফআই কর্মী সহ ৪ জন গ্রেফতার

মুম্বই, ২০ অক্টোবর (হি.স.) : বুধবার গভীর রাতে রায়গড় জেলার পানভেলে নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই)-র দুই কর্মী সহ চারজনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের দল। চারজনকেই বৃহস্পতিবার আদালতে হাজির করার কথা রয়েছে।

জানা গিয়েছে, পানভেল এলাকায় নিষিদ্ধ সংগঠন পিএফআই-র গোপন কার্যকলাপের খবর পেয়েছিল এটিএস দল। এর ভিত্তিতে, এটিএস দল বুধবার গভীর রাতে পানভেল এলাকায় অভিযান চালিয়ে পিএফআইয়ের দুই প্রাক্তন আধিকারিককে গ্রেফতার করে। এরপর এই দুজনের সংস্পর্শে আসা আরও দুজনকেও গ্রেফতার করা হয়েছে।
এটিএস দল তথ্য অত্যন্ত গোপন রেখে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে। এটিএস দল বুধবার গভীর রাতে ঔরঙ্গাবাদেও অভিযান চালায়, কিন্তু তার বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র বলছে, ঔরঙ্গাবাদেও পিএফআই-এর সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেফতার করেছে এটিএস।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top