News Flash

Image

করিমগঞ্জ রেলস্টেশনে প্ৰায় তিন লক্ষাধিক টাকার সুপারি বাজেয়াপ্ত

করিমগঞ্জ (অসম), ২০ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জ রেলস্টেশনে বিপুল পরিমাণের সুপারি বাজেয়াপ্ত করেছে রেল পুলিশ। আগরতলা-শিলচর প্যাসেঞ্জার ট্রেনে তালাশি চালিয়ে ১১০ বস্তা সুপারি রেলওয়ে সুরক্ষা পুলিশ (আরপিএফ) বাজেয়াপ্ত করেছে। বজেয়াপ্তকৃত সুপারিদুলির বাজার মূল্য প্রায় তিন লক্ষাধিক টাকা হবে বলে জানানো হয়েছে।
জানা গেছে, করিমগঞ্জ সদর পুলিশের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুপারি উদ্ধার অভিযানে নামে রেলওয়ে পুলিশ। পুলিশের সূত্র জানিয়েছে, ত্রিপুরার ধর্মনগর থেকে করিমগঞ্জের (অসম) ভাঙ্গা এলাকায় নিয়ে যাওয়ার জন্য আগরতলা-শিলচরগামী প্যাসেঞ্জার ট্রেনে করে নিয়ে আসা হয় সুপারি ভরতি বস্তাগুলি। গতরাতে করিমগঞ্জ স্টেশনে পৌঁছলে সেগুলিকে আনলোড করা হয়। এর পর পুলিশের কাছে খবর পৌঁছে। খবরের ভিত্তিতে তদন্তে নামে রেল পুলিশ। এক সময় পণ্যবাহী ম্যাজিকে বোঝাই করে ভাঙ্গায় নিয়ে যাওয়ার সময় স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হয় সুপারি ভরতি ১১০টি বস্তা।
রেলপুলিশের জনৈক আধিকারিক জানান, প্যাসেঞ্জার ট্রেনে বাজেয়াপ্তকৃত সুপারিগুলি অন্য রাজ্যের। তবে এর সঙ্গে কোনও বৈধ নথিপত্র পাওয়া যায়নি। যার দরুন এগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। এ সম্পর্কে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান রেল পুলিশের আধিকারিক।
অন্যদিকে অন্য একটি সূত্রের খবর, সুপারিগুলি বাজেয়াপ্ত করে রুজুকৃত মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িত ঘোষ উপাধির এক ব্যবসায়ীকে রেলপুলিশ আটক করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গেছে। বাজেয়াপ্তকৃত সুপারিগুলি যদিও ত্রিপুরার ধর্মনগর থেকে নিয়ে আসা হয়েছে, এগুলি মায়ানমারের বার্মিজ কিনা এ সম্পর্কেও তদন্ত করা হচ্ছে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top