News Flash

  • Home
  • দেশ
  • ব্যারাকপুরে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ধৃত ৩
Image

ব্যারাকপুরে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ ধৃত ৩

ব্যারাকপুরে, ২০ অক্টোবর (হি. স.) : উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে বাসুদেবপুর এলাকায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এক কুইন্টাল বিস্ফোরক সহ তিনজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে এসটিএফের ডিআইজি আইপিএস দীপ নারায়ণ গোস্বামী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের দল বাসুদেবপুর থানার কুটিয়া এলাকা থেকে তিনজনকে ঘিরে ধরে । তাদের কাছ থেকে ৫০ কেজি পটাসিয়াম নাইট্রেট ও ৫০ কেজি আর্সেনিক সালফাইড উদ্ধার করা হয়েছে।যা বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়।। ধৃতরা নরেশ চৌধুরী (৪০), উমেশ কুমার রায় (৬২) । এরা দুজন ভাটপাড়া থানার অন্তর্গত কাঁকিনাড়ার বাসিন্দা । ধৃত শঙ্কর পাল ওরফে বাবাই (২৮) জগদ্দল থানা এলাকার কুটিয়া বাজারপাড়ার বাসিন্দা । কী কারণে এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করেছিল এই ব্যক্তিরা, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কোথা থেকে বিস্ফোরক আনা হয়েছে, কোথা থেকে নিয়ে যাচ্ছে এবং এর সাথে আর কারা কারা যুক্ত আছে তদন্ত করে দেখছে বাসুদেবপুর থানার পুলিশ। বাসুদেবপুর থানায় একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এদিন ধৃতদের আদালতে তোলা হবে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top