News Flash

  • Home
  • দেশ
  • রাজ্য সরকার নিয়োগে আগ্রহী, একদল প্রক্রিয়া ব্যাহত করছেন: ব্রাত্য বসু
Image

রাজ্য সরকার নিয়োগে আগ্রহী, একদল প্রক্রিয়া ব্যাহত করছেন: ব্রাত্য বসু

কলকাতা, ১৯ অক্টোবর (হি স)। “রাজ্য সরকার চায় নিয়োগ করতে। কিন্তু, একদল সেই নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করার চেষ্টা করছেন। আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশনের ওপর ভরসা রাখছি।” মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “একটা অচলাবস্থা, নানা রকম বিতর্ক, গোলমাল সেটা ছাড়িয়ে আমাদের পর্ষদ সভাপতি যখন টেট ঘোষণা করেছেন। স্কুল সার্ভিস কমিশনে শারীরশিক্ষা, কর্মশিক্ষার সাক্ষাৎকারে প্যানেল প্রকাশিত হতে চলেছে। টেট পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এটা করা হয়েছে।”

শিক্ষামন্ত্রী বলেন, “একদল বিরোধী চান না, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়োগ করুন। একটা দল চান রাজ্যে অচলাবস্থা তৈরি হোক। আমরা চাইছি, স্বচ্ছ ভাবে, নৈতিক ভাবে নিয়োগ আমার কাছে নির্দেশ আছে কোনও একটি সুপারিশও গ্রহণ করা হবে না। আমারা এখানে পর্ষদের উপর বা স্কুল সার্ভিস কমিশনের উপর ভরসা রাখছি।”

২দিন, ২ রাত পার। করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের টেট উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন। সোমবারের পর মঙ্গলবার, পরপর দু’রাত তাঁরা খোলা আকাশের নীচে রাস্তায় কাটালেন। গতকালের মতো আজও অনশনরত চাকরিপ্রার্থীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে আমরণ অনশনে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। তাঁরা জানিয়েছেন, নিয়োগ না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top