News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসির জোনাল অফিসগুলিতে ডেপুটেশন বিজেপি জনজাতি মোর্চার
Image

এডিসির জোনাল অফিসগুলিতে ডেপুটেশন বিজেপি জনজাতি মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী এডিসির প্রতিটি জোনাল অফিসে এডিসির শাসক দল তিপ্রা মথার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণ ডেপুটেশন প্রদান করা হয়৷  তারই অঙ্গ হিসেবে বুধবার  এডিসি- র মোহনভোগ জোনাল অফিসে জোনাল ডেভেলপমেন্ট অফিসারের নিকট বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করে জনজাতি মোর্চা৷
উপস্থিত ছিলেন এম ডি সি পদ্মলোচন ত্রিপুরা, ধনপুর মণ্ডলের মণ্ডল সভাপতি বিন্দু  দেবনাথ, জেলার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা৷ প্রথমে মোহনভোগ দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়৷ মোহনভোগ এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মোহনভোগ এডিসির জোনাল অফিসের সামনে হয় সভা৷ বক্তব্য রাখতে গিয়ে এমডিসি পদ্মলোচন ত্রিপুরা বলেন, এডিসির উন্নয়নের জন্য  কেন্দ্র ও রাজ্য সরকার প্রদেয় কোটি কোটি  টাকার দুর্নীতি করেছে শাসকদল তিপ্রা মথা৷ পাহাড়ে উন্নয়নের নামে হামলা,  হুজ্জতি সহ অশান্তির পরিবেশ তৈরি করে করেছে৷ এই  জনবিরোধী শাসনের বিরুদ্ধে সারা রাজ্যব্যাপী ভারতীয় জনতা পার্টির জনজাতি মোর্চার উদ্যোগে গণ ডেপুটেশন প্রদান করা হচ্ছে৷
৯ দফার দাবির ভিত্তিতে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে দুষ্কি সাবজোনাল অফিস কার্যালয়ে এক ডেপুটেশন প্রদান করা হয় বুধবার৷ এই ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভানেত্রী পাতালকন্যা জমাতিয়া ,  বিজেপি জনজাতি মোর্চা খোয়াই জেলা  সভাপতি বিশ্বজিৎ রূপিনী, তেলিয়ামুড়া মন্ডল সভাপতি রঞ্জিত সূত্রধর সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিন মোহড়পাড়া  চার্চ সংলগ্ণ এলাকা থেকে প্রায় এক হাজার বিজেপি  কর্মী সমর্থক পায়ে হেঁটে দুষ্কি সাব-জোনাল অফিসে সামনে জড়ো হয়৷ পরবর্তীতে সেখান থেকে সাতজনের এক প্রতিনিধি দল সাবজোনাল আধিকারিকের নিকট মোট ৯ দফা দাবি সনদের প্রতিলিপি প্রদান করেন৷  গোটা রাজ্যে ৪৪ টি সাবজোনাল  অফিসে সাবজোনাল  আধিকারিকের নিকট দাবি সনদ তুলে ধরা হয়৷  অন্যদিকে একই দিনে একই সময়ে বিজেপি জনজাতি মোর্চা ২৯  কৃষ্ণপুর মন্ডল এর উদ্যোগে মুঙ্গিয়াকামি সাবজোনাল অফিস কার্যালয়ে ডেপুটেশন প্রদান করা হয়৷ চাকমাঘাট মন্ডল কার্যালয়ের সামনে থেকে সুবিশাল পদযাত্রার মাধ্যমে তুই মধু স্থিত মুঙ্গিয়াকামি সাবজোনাল অফিস কার্যালয় ডেপুটেশন প্রদান করা হয় ২৯ কৃষ্ণপুর জনজাতি মোর্চার মন্ডলের উদ্যোগে৷ এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন বিজেপি কৃষ্ণপুর মন্ডল সভাপতি টুটন দেব সহ অন্যান্য নেতৃত্ব৷ এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচীতে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷
ভিলেজ কমিটির নির্বাচন করার দাবিতে রাজ্যের অন্যান্য ব্লক গুলির পাশাপাশি তেলিয়ামুড়া ব্লকেও ডেপুটেশন প্রদান করে তিপরা মথা৷ এডিসি ভিলেজ কমিটি নির্বাচন করতে হবে এই দাবিতে সোচ্চার হয়ে গোটা রাজ্যেই বুধবার  বিভিন্ন ব্লকে ডেপুটেশন প্রদান করে তিপরা মথা৷ তার সাথে সঙ্গতি রেখে  তেলিয়ামুড়া ব্লকেও ডেপুটেশন প্রদান করা হয়৷ ব্লক ডেপুটেশনকে কেন্দ্র করে তেলিয়ামুড়া ব্লক চত্বরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয় পুলিশের তরফ থেকে৷ মোতায়েন করা হয় টি এস আর জোয়ান৷ তেলিয়ামুড়া অম্পি চৌমুহুনী সংলগ্ণ পুরাতন হাসপাতাল এলাকা থেকে দলীয় মিছিল শুরু করে বিভিন্ন পথ পরিক্রমা করে  তেলিয়ামুড়া  ব্লকে এসে শেষ হয়৷৷ ব্লকের সদর দরজার সামনে পুলিশ আটকে দেয় মিছিলকে৷ এরপর  একটি প্রতিনিধি দল   তিপ্রা মথা দলের  কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অবজারভার গীতা দেববর্মণের নেতৃত্বে ডেপুটেশন প্রদান করে ব্লক আধিকারিক এর কাছে৷ তেলিয়ামুড়া ব্লকের বিডিও দেবপ্রিয়া দাস  ডেপুটেশন গ্রহণ করেন ৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top