News Flash

  • Home
  • দেশ
  • মোটা টাকার অফার দিয়েছিল বিজেপি, সায়ন্তিকার বক্তব্যে আলোড়ন
Image

মোটা টাকার অফার দিয়েছিল বিজেপি, সায়ন্তিকার বক্তব্যে আলোড়ন

বাঁকুড়া, ১৯ অক্টোবর (হি.স.) : বিজেপি তাঁকে মোটা টাকার অফার দিয়েছিল বলে অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দোপাধ্যায়ের বক্তব্যে সরগরম জেলার রাজনৈতিক মহল।

বুধবার বিকনায় বাঁকুড়া ১নং ব্লক তৃনমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

সম্প্রতি দলের প্রথম সারির নেতা মন্ত্রীদের দুর্নীতি ফাঁস ও জেল হেফাজতে র কারনে দলীয় নেতাকর্মীদের মনোবলে চিড় ধরেছে।সেই ক্ষত মেরামতে দল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি ব্লক স্তরে বিজয়া সম্মেলনে র মাধ্যমে কর্মীদের চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুসারে জেলাজুড়ে চলছে বিজয়া সম্মেলন।

আজ বিকালে বিকনায় আয়োজন করা হয় জেলা তৃনমূলের ১নং ব্লকের বিজয়া সম্মেলন।এই সম্মেলনে হাজির হন তৃনমূলের রাজ্য সম্পাদিকা তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায়।সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

তার এই মন্তব্য ঘিরে তুমুল আলোড়ন সৃষ্টি হয়।

এপ্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জেলার সাংসদ ডঃসুভাষ সরকার বলেন, তাঁর(সায়ন্তিকা র )কি বিজেপিতে আসার ইচ্ছে রয়েছে? তিনি বলেন, বিজেপিতে যোগ দিতে গেলে আগে নিজেকে তৈরী করতে হবে। তিনি আরও বলেন, বিজেপির মতো দলে তার মতো নেত্রীর কোনও প্রয়োজন নেই। এদের কোনো জনসংযোগ নেই,আসলে প্রচারের আলোয় আসার জন্য সস্তায় বাজিমাত করার চেষ্টা।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top