News Flash

Image

কাছাড়ে উদ্ধার গেনন ও ম্যাকাক সহ ১৩টি বিদেশি প্রাণী

শিলচর (অসম), ১৯ অক্টোবর (হি.স.) : কাছাড় জেলায় উদ্ধার হয়েছে গেনন, ম্যাকাক সহ ১৩টি বিদেশি প্রাণী।

শিলচরে কাছাড়ের ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) আইএফএস তেজস মারিস্বামী এ খবর দিয়ে জানান, আজ বুধবার সকালে দার্বি চা বাগানের স্থানীয়রা বেশ কয়েকটি খাঁচায় বিরল প্রজাতির প্রাণীগুলি দেখে বন দফতরকে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাছাড় জেলা বন দফতরের আধিকারিক-কর্মীদের এক দল গিয়ে চা বাগানের ম্যানেজারের বাংলো থেকে তিনটি আলাদা বাক্সে খাঁচায় বন্দি বিদেশি প্রজাতির মুর ম্যাকাক, গেনন সহ ১৩টি প্রাণী উদ্ধার করেন। ডিএফও বলেন, এ সব প্রাণীকে ভারতে দেখা যায় না। অবশ্যই মায়ানমার সীমান্তের ওপার থেকে এগুলিকে পাচার করা হয়েছে। সম্ভবত এখানে হাত বদল করে দেশের অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল পাচারকারীদের।

ডিএফও তেজস মারিস্বামী আরও জানান, তিনটি খাঁচায় ওই সব প্রাণীগুলিকে বন্দি করে রাখা ছিল। তিনটি খাঁচা ছাড়াও একটি ছিল খালি। প্রাণীগুলিকে গুয়াহাটি চিড়িয়াখানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

তিনি জানান, এর আগে অসম-মিজোরাম সীমান্তবর্তী এলাকা থেকে কাছাড় পুলিশের অফিসাররা বেশ কয়েকজন পাচারকারীকে বিরল প্রজাতির পাখি, সরীসৃপ ও প্রাণী সহ গ্রেফতার করেছে। এছাড়া গত সপ্তাহে মিজোরামে ১৪০টিরও বেশি বিভিন্ন প্ৰজাতির প্রাণী পাচারকারীদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top