News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ
Image

২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.) : টেট মামলায় চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের দেওয়া রায়ে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। চাকরি যাওয়া প্রাথমিক শিক্ষকরা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। তার জেরেই মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

বেআইনি ভাবে চাকরির অভিযোগে দীর্ঘ দিন ধরেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে। টেটের ‘দুর্নীতি’ মামলায় মোট ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করেছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। বলা হয়েছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ২৬৯ জনকে পুনর্বহাল করা যাবে না।
এরপর মামলা যায় উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে। সেখানেও বহাল থাকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া রায়ই। গত ২ সেপ্টেম্বর বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছিল, আদালতের নজরদারিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সিবিআই। আরও নির্দেশ দিয়েছিল, যে ২৬৯ জনের চাকরি বাতিল করেছিল সিঙ্গল বেঞ্চ, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদেরও পুনর্বহাল করা যাবে না। এর পর ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয় সুপ্রিম কোর্টে। মঙ্গলবার শীর্ষ আদালত আপাতত মান্যতা দিয়েছে চাকরি থেকে বরখাস্ত হওয়া ২৬৯ জনের দাবিকে। উচ্চ আদালতের রায়ের উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে সিবিআই তদন্তে কোনও বাধা দিল না শীর্ষ আদালত।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top