News Flash

  • Home
  • দেশ
  • স্টুডিও ভাঙার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের আর্জি, বুধবার শুনানি
Image

স্টুডিও ভাঙার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশের আর্জি, বুধবার শুনানি

কলকাতা, ১৮ অক্টোবর (হি স)। এসকে মুভিজ-এর স্টুডিও ভাঙার সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে প্রযোজনা সংস্থা। বুধবার বিচারপতি অনিরুদ্ধ রায়ের বেঞ্চে শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে। কলকাতা পুরসভার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছে সংশ্লিষ্ট সংস্থা।

১৩ অক্টোবর, বৃহস্পতিবার সকালে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী ছিল কলকাতা শহর৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এসকে মুভিজ-এর স্টুডিওর গুদামঘর৷ সেদিন সন্ধ্যায় সংস্থার কর্ণধার অশোক ধানুকার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘‘আজকে সকালে আমাদের সঙ্গে যে ঘটনা ঘটে গিয়েছে, তাতে আমরা খুবই দুঃখিত ও ব্যথিত৷ এর মধ্যেও একমাত্র আশার আলো যে এই ঘটনার সময় ওই অগ্নিদগ্ধ এলাকায় কোনও মানুষ ছিলেন না, আশেপাশের এলাকাতেও কোনও মানুষ ছিলেন না, আগুন ছিল ভয়াবহ৷ আমরা ঈশ্বরের কাছে ও প্রশাসনের কাছে কৃতজ্ঞ যে তাঁরা প্রত্যেকটি মানুষের জীবন রক্ষায় কাজ করেছেন৷ পাশাপাশি আমাদের টলিপাড়ার সমস্ত শুভাকাঙ্খী, বন্ধু, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করলেন, কথা বললেন, এই বিপুল আর্থিক ক্ষতির সময়ে আমাদের পাশে রইলেন, তাঁদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই৷’’

এসকে মুভিজের বাবুরাম ঘোষ রোডের প্রোডাকশন হাউজের স্টুডিওতে বিধ্বংসী আগুন লাগে। আগুনে স্টুডিওর গুদামের বহু সামগ্রী আগুনে পুড়ে যায় বলে দাবি করেন কর্তৃপক্ষ। পাশের বস্তিও ক্ষতিগ্রস্ত হয়। তার পরই পুরসভা গুদাম ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই কাজ শুরু হয়েছে। এখন ওই কাজ বন্ধ চেয়ে মামলা দায়ের করে প্রযোজনা সংস্থা।

Releated Posts

দিল্লিতে বেআইনি ও বিপজ্জনক ভবনের বিরুদ্ধে ভাঙা অভিযান শুরু এমসিডির

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী দিল্লির বিভিন্ন এলাকায় বেআইনি ও বিপজ্জনক ভবন চিহ্নিত করে ভাঙার অভিযান শুরু করেছে…

ByByNews Desk Sep 9, 2026

‘বল্লারি চলো’ শেষ পর্বে, কর্ণাটকের রাজনীতিতে মোড় ঘোরাবে পদযাত্রা: বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বল্লারি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটক বিজেপির ১০ দিনের ‘বল্লারি চলো’ পদযাত্রা বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) শেষ দিনে প্রবেশ করতে…

ByByNews Desk Sep 9, 2026

রায়বরেলিতে ‘জনতা দরবার’ রাহুল গান্ধীর, উপস্থিত সমাজবাদী পার্টির কর্মীরাও

রায়বরেলি (উত্তরপ্রদেশ), ৯ সেপ্টেম্বর (আইএএনএস): নিজের লোকসভা কেন্দ্র উত্তরপ্রদেশের রায়বরেলি সফরের শেষ দিনে বুধবার ‘জনতা দরবার’ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 9, 2026

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top