নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ রাজ্যে ক্রমশ বেকার আন্দোলন তীব্র আকার ধারণ করছে৷ আর সেই ক্ষোভ আছড়ে পড়ছে বর্তমান সরকারের উপর৷ সরকার ঢাক ঢোল পিটিয়ে ২০২১ সালে জে আর বি টির পরীক্ষা গ্রহণ করে৷ কিন্তু এক বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরকার সেই ফলাফল ঘোষণা করছে না৷ এমনকি হাইকোর্টে পক্ষ থেকে যে স্থগিতাদেশ ছিল তাও তুলে দেওয়া হয়েছে৷ কিন্তু সরকারের ফলাফল ঘোষণার কোন উদ্যোগ নেই৷ তাই মঙ্গলবার আবারো বিক্ষোভে সামিল হয় চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীরা৷ তাদের দাবি দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে৷ এর জন্য এদিন জে আর বি টি অফিসের সামনে চাকুরি প্রত্যাশী যুবক-যুবতীরা বিক্ষোভ দেখায়৷ তারা এই দিন বিক্ষোভ থেকে প্রশ্ণ তুলে স্বাধীনতার অমৃত যোগে বেকার বঞ্চিত কেন ? ২০২১ সালে ২০ ও ২২ আগস্ট গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা গ্রহণ করে রাজ্য সরকার পরিচালিত জে আর বি টি বোর্ড৷ কিন্তু এখন পর্যন্ত ফলাফল ঘোষণার কোন উদ্যোগ বা প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে না৷ কিন্তু শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন দ্রুত ফলাফল প্রকাশ করা হবে৷ কিন্তু এত মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও ফলাফলের কোন দেখা নেই এবং ফলাফল প্রকাশ করার জন্য নভেম্বর মাস পর্যন্ত সময়সীমা রয়েছে৷ তারপরে নির্বাচনী দামামা বেজে যাবে৷ তখন আর সরকার ফলাফলের কথা চিন্তাও করবে না৷ যার ফলে এক লক্ষ একুশ হাজার যুবক-যুবতী হতাশ হয়ে পড়বে৷

জেআরবিটির ফল প্রকাশের দাবীতে ফের সোচ্চার চাকরীপ্রত্যাশীরা
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















