News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম দক্ষতা বিকাশ মিশনের উদ্যেগে চারটি কর্মসংস্থানমুখী কোর্সে প্রশিক্ষণের জন্য আহ্বান যুবাদের
Image

অসম দক্ষতা বিকাশ মিশনের উদ্যেগে চারটি কর্মসংস্থানমুখী কোর্সে প্রশিক্ষণের জন্য আহ্বান যুবাদের

করিমগঞ্জ (অসম), ১৮ অক্টোবর (হি.স.) : রাজ্য সরকারের অন্যতম এক প্ৰকল্প অসম দক্ষতা বিকাশ মিশনের উদ্যোগে চারটি কর্মসংস্থানমুখী কোর্সে প্রশিক্ষণের জন্য ভরতি হতে ইচ্ছুক যুবক-যুবতীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। গুয়াহাটিয়ে অবস্থিত নর্থ-ইস্ট স্কিল সেন্টারে অনুষ্ঠেয় এই প্রশিক্ষণের সহযোগিতা করবে সিঙ্গাপুরের আইটিইইএস সংস্থা।

কোর্সগুলি যথাক্রমে বিউটি ও ওয়েলনেসে ৮০টি আসন, রিটেল সার্ভিসেসে ১২০টি আসন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসেসে ১২০টি আসন এবং হসপিটালিটি হাউস কিপিঙের জন্য ৮০টি আসন। করিমগঞ্জের অসম দক্ষতা বিকাশ মিশনের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার এই তথ্য দিয়ে জানিয়েছেন, এক বছরের এই কোর্সগুলিতে প্রশিক্ষণের জন্য প্রার্থীদের টিউশন ফিজ হিসেবে ১৭,৭০০ টাকা চারটি কিস্তিতে জমা দিতে হবে।

প্রার্থীদের দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ এবং বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। তিনি আরও জানান, কোর্সগুলিতে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করার পর প্রার্থীদের দেশ ও বিদেশের উচ্চমানের হোটেল, সুপারমার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, শপিংমল, বিউটি সেলুন, স্পা ও ওয়েলনেস সেন্টার ইত্যাদিতে চাকরির ব্যবস্থা করা হবে।
এ বছরের জন্য প্রশিক্ষণ শুরু হবে আগামী নভেম্বর মাস থেকে। রেজিস্ট্রেশন ও অন্যান্য বিস্তারিত বিবরণের জন্য www.skillmissionassam.org ওয়েব ঠিকানা অথবা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজারের ৭০০২১৩৮৮০২ নম্বর ফোনে যোগাযোগ করা যেতে পারে, জানান ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top