News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডিসি প্রশাসন সাংবিধানিক নিয়ম মেনে কাজ করছে না, রাজ্যপালকে চিঠি ক্যাগ-র
Image

এডিসি প্রশাসন সাংবিধানিক নিয়ম মেনে কাজ করছে না, রাজ্যপালকে চিঠি ক্যাগ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷ তিপ্রা মথার চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়েছিলেন জনজাতিদের সার্বিক উন্নয়নে কাজ করবে এডিসি প্রশাসন৷ কিন্তু এডিসি-তে তিপ্রা মথা ক্ষমতায় আসার পর গত দের বছরে যে চিত্র সামনে এসেছে তা ভয়াবহ এবং চিন্তার বিষয়৷ মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ বিজেপি-র সহসভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা৷ সংবিধানের প্রতি কোন আস্থা কিংবা সংবিধানের মধ্যে থেকে কাজ করার কোন মানসিকতা নেই বর্তমান এডিসি প্রশাসনের৷ ফলে এডিসি এলাকায় পরিস্থিতি দিনের পর দিন কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে৷ মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপির জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ বিজেপি-র সহসভাপতি তথা সাংসদ রেবতী ত্রিপুরা৷ তিনি আরও জানান  বর্তমান এডিসি প্রশাসন এডিসি এলাকা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান গুলিকে তুলে দেওয়ার চেষ্টা করেছে৷ ১ জুন কন্ট্রোলার এন্ড অডিটর জেনারেল অফ মিডিয়া রাজ্যপালকে চিঠি প্রেরন করে ৫ টি বিষয় সম্পর্কে জানিয়েছেন৷ সেই চিঠিতে বলা হয়েছে এডিসি প্রশাসন সাংবিধানিক নিয়ম মেনে কাজ করছে না৷ রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পে প্রদত্ত অর্থ সঠিক ভাবে ব্যয় করা হচ্ছে না৷ তাই রাজ্যপালকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার জন্য বলা হয়েছে চিঠিতে৷ তার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের ডেপুটি সেক্রেটারি রাজ্যের মুখ্য সচিবকে চিঠি প্রেরন করেছেন৷ রাজ্যের মুখ্য সচিব টিটিএএডিসি-র সিইও-কে চিঠি প্রেরন করেছেন৷ কিন্তু দের বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও এডিসি প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করেনি৷ সাংবাদিক সম্মেলনে সাংসদ রেবতী ত্রিপুরা আরও অভিযোগ করেন এডিসি প্রশাসন সম্প্রতি বিভিন্ন পদে লোক নিয়োগ করেছে৷ সেই লোক নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম হয়েছে৷ এডিসি-র ৪৩ টি জায়গায় সাব জোনাল অফিস রয়েছে৷ অথচ অডিট করা হয়েছে ৭ থেকে ৮ টি সাব জোনাল অফিসের৷ এই সকল অভিযোগ গুলিকে তুলে ধরে বুধবার জনজাতি মোর্চার পক্ষ থেকে প্রতিটি সাব জোনাল অফিস এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারক লিপি প্রেরন করা হবে৷ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার রাজ্য সভাপতি বিকাশ দেববর্মা ও সাধারণ সম্পাদক ডেভিড দেববর্মা৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top