News Flash

  • Home
  • দেশ
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে
Image

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে

কলকাতা, ১৭ অক্টোবর (হি. স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ২৭ এবং ২৮ অক্টোবর সেই বৈঠক করবেন ।

হরিয়ানা রাজ্যের সুরজকুণ্ডে হবে এই বৈঠক। দু’দিন ব্যাপী এই বৈঠক হবে সমস্ত রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিদের নিয়ে। তবে মুখ্যমন্ত্রী এই বৈঠকে যাবেন কি না, তা এখনও জানা যায়নি। তৃণমূলের পক্ষ থেকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে বলা হয়েছে, যুক্ত রাষ্ট্র পরিকাঠামোতে এই প্রক্রিয়া খুব স্বাভাবিক। সবুজ শিবির থেকে গেরুয়া শাসিত কেন্দ্রকে কটাক্ষ করে বলা হয়েছে, বর্তমানে বিজেপি শাসিত কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো মানছে না। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি বিরোধী দল ও অবিজেপি শাসিত রাজ্যের মন্ত্রীদের হেনস্থা করা হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়েছে।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top