News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের হাতিখিরায় ১৫ লক্ষ টাকার গাঁজা সহ গ্রেফতার দুই, আটক মাদকবাহী অল্টো কার
Image

করিমগঞ্জের হাতিখিরায় ১৫ লক্ষ টাকার গাঁজা সহ গ্রেফতার দুই, আটক মাদকবাহী অল্টো কার

থারকান্দি (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রার্থপ্রতিম দাসের এক তথ্যের ভিত্তিতে বাজারিছড়া ও পাথারকান্দি পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ১৫ লক্ষ টাকার বেশি মূল্যের গাঁজা। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে গাঁজা পাচারে জড়িত দুই যুবককে। ধৃতদের বাজারিছড়া থানাধীন ছবড়ি এলাকার তাহের আলি ও গিয়াস উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে।

আগাম খবরের ভিত্তিতে বাজারিছড়া থানাধীন লোয়াইরপোয়া এলাকার হাতিখিরা কমিউনিটি হেল্থ সেন্টার (সিএইচসি)-এর সামনে জাতীয় সড়কে নাকা চেকিং চালিয়ে এই সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। জানা গেছে, রবিবার রাত প্রায় সাতটা নাগাদ ত্রিপুরা থেকে পাথারকান্দি অভিমুখে আগত একটি অল্টো গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে দশ কেজির ১৬টি প্যাকেট এবং পাঁচ কেজির ১১টি প্যাকেট সহ মোট ২১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে আটক করা হয় তাহের আলি ও গিয়াস উদ্দিনকে।

এ ব্যাপারে পাথারকান্দি থানার ওসি ইনস্পেক্টর সমরজিৎ বসুমতারি জানান, বাজেয়াপ্তকৃত গাঁজাগুলির বাজারমূল্য ১৫ লক্ষ টাকার বেশি হবে। গাঁজা পাচারে ব্যবহৃত অল্টো কারও পু‌লিশ বাজেয়াপ্ত করেছে। ধৃত দুজনকে আজ সোমবার করিমগঞ্জে বিচারবিভাগীয় আদাল‌তে পেশ করা হয়েছিল। আদাল‌তের নি‌র্দেশে তা‌দের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Releated Posts

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026

নতুন নীতি ও বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থায় শিশু সুরক্ষা জোরদার অসমে

গুয়াহাটি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে অসম সরকার। বুধবার…

ByByNews Desk Sep 9, 2026

অসমে দুই অভিযানে ৬৮ কোটির বেশি টাকার নিষিদ্ধ মেথ ট্যাবলেট উদ্ধার, গ্রেফতার ২

শিলচর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের কাছাড় জেলায় মাদক পাচারচক্রের বিরুদ্ধে দুটি পৃথক অভিযানে ৬৮ কোটিরও বেশি টাকা মূল্যের…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top