News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র নির্বাচন ২১শে : সভাপতি তপন লোধ, ঘোষণার অপেক্ষায়
Image

টিসিএ-র নির্বাচন ২১শে : সভাপতি তপন লোধ, ঘোষণার অপেক্ষায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। জমে উঠেছে টিসিএর নির্বাচন। রাজ্য ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম টিসিএতে পদ অর্জনের জন্য হবে ভোটাভুটি। আগামী ২১ অক্টোবর এমবিবি স্টেডিয়ামে হবে এই নির্বাচন। নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার। ২৬ জনের মধ্যে এদিন তিনজন মনোনয়ন প্রত্যাহার করে নিলেন। তারা হলেন সভাপতি পদে কিশোর কুমার দাস , সম্পাদক পদে সুকান্ত ঘোষ এবং যুগ্ম সম্পাদকের পদ থেকে মনিশ ঘোষ প্রত্যাহার করে নিলেন। সুবাদে  সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেলেন তপন লোধ। তবে বাকি অফিস বেয়ারের চারটি পোস্ট সহ একটি কাউন্সিলরের পদের জন্য নির্বাচন হবে টিসিএতে। বিগত দিনে যা হয়নি কোনো দিন তা ই এবার হতে চলেছে টিসিএতে। ব্যালট বাক্সে পড়বে ভোট। ভোটের মাধ্যমেই চূড়ান্ত হবে আগামী তিন বছরের জন্য টিসিএতে সচিব হিসেবে কে দায়িত্ব সামলাবেন। একই সঙ্গে যুগ্ম সচিব, সহ সভাপতি এবং কোষাধ্যক্ষ হিসেবে কারা সামলাবেন দায়িত্ব। ভোট রয়েছে ৩২ টি। দুটো প্যানেল এবার টিসিএ-তে। লড়াই হবে সেয়ানে সেয়ানে। আখেরে কাদের হাতে উঠে টিসিএর আগামী তিন বছরের জন্য দায়িত্ব তা নিয়েই এখন তুমুল আলোচনা।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top