ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। সহজ জয় পেলো ব্লাড মাউথ ক্লাব। ৩-১ গোলে পরাজিত করলো টি এফ কে দলকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। সোমবার ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিলেন ব্লাড মাউথ ক্লাব দলের ফুটবলাররা। বল দখলের লড়াইয়েও ছিলো অনেকটা এগিয়ে। প্রথমার্ধে বিজয়ী দল এগিয়ে যায় ২-০ গোলে । ব্লাড মাউথ দলের পক্ষে রাহুল খোকার,বাপ্পি ত্রিপুরা এবং পাইথক দেবেনা গোল করেন। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করেন সাগর ত্রিপুরা। ব্লাড মাউথ ক্লাব জয়লাভ করে ৩-১ গোলে। ম্যাচটি পরিচালনা করেন রাজীব ত্রিপুরা। প্রসঙ্গত: আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

সাব্রুমে ফুটবল, জয়ী ব্লাডমাউথ
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















