News Flash

  • Home
  • খেলা
  • ম্যাট কোর্টে প্রথমবার আগরতলায় স্টেট জুনিয়র কাবাডি ২৯ থেকে
Image

ম্যাট কোর্টে প্রথমবার আগরতলায় স্টেট জুনিয়র কাবাডি ২৯ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। প্রস্তুতি শুরু। আগামী ২৯ ও ৩০ অক্টোবর স্টেট লেভেল জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২ অনুষ্ঠিত হচ্ছে আগরতলায়। স্থানীয় এনএসআরসিসি-তে ইনডোর হল-এ অত্যাধুনিক ম্যাট কোর্টে প্রথমবারের মতো এই প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বালক ও বালিকা উভয় বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মূলতঃ এই প্রতিযোগিতা থেকে আগামী সময়ে জাতীয় জুনিয়র বয়েজ চ্যাম্পিয়নশিপের জন্য রাজ্য দলের সিলেকশনও করে নেওয়া হবে। উল্লেখ্য, ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সহযোগিতায় ত্রিপুরা অ্যামেচার কাবাডি এসোসিয়েশন আসন্ন দুদিন ব্যাপী স্টেট লেভেল জুনিয়র কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। সারা রাজ্য থেকে আটটি জেলার দুটি বিভাগে মোট ২৩০ জন খেলোয়াড় ও অফিসিয়াল এতে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আজ সোমবার বিকেলে আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে ত্রিপুরা অ্যামেচার কাবাডি এসোসিয়েশন আহূত এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে সংস্থার সম্পাদক হুলো পাল, কোষাধ্যক্ষ বিজয় কৃষ্ণ দাস, কার্যকরী সদস্য টুটন দাস, সদস্যা তৃষা নাথ, গোমতি জেলা কমিটির সম্পাদক শুকলাল দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। স্টেট লেভেল প্রতিযোগিতাকে সামনে রেখে মহকুমা ও জেলাস্তরেও এ নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে উনারা ব্যক্ত করেন। প্রতিযোগিতা সাফল্যমন্ডিত করে তোলার জন্য উদ্যোক্তাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাওয়া হয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top