News Flash

  • Home
  • খেলা
  • মুস্তাক আলী ক্রিকেট : পন্ডিচেরি ম্যাচে মঙ্গলবার জয়ে প্রত্যাশী ত্রিপুরা
Image

মুস্তাক আলী ক্রিকেট : পন্ডিচেরি ম্যাচে মঙ্গলবার জয়ে প্রত্যাশী ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। নিশ্চিত জয়ের প্রহর গুনছে ত্রিপুরা। প্রতিপক্ষ যখন পন্ডিচেরি। সৈয়দ মুস্তাক আলী ট্রফি সিনিয়র টি-টোয়েন্টি টুর্নামেন্টে আগামীকাল ত্রিপুরা পন্ডিচেরির মুখোমুখি হচ্ছে। খেলা হবে জয়পুরের এসএমএস স্টেডিয়ামে, বিকেল সাড়ে চারটায়। বলা এই কারণে যে, পন্ডিচেরি এ পর্যন্ত চারটি ম্যাচ খেলে নিয়েছে, কিন্তু জয়ের স্বাদ গন্ধ পায়নি। ‌ প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের কাছে ভিজেডি মেথডে ১০ উইকেটে হারের শিকার হলেও, পরবর্তী দুই ম্যাচে কিন্তু যথাক্রমে হায়দ্রাবাদ, মনিপুরের কাছে খুব অল্প রানে যেমন চার ও তিন রানের ব্যবধানে হেরেছে। গত রবিবার চতুর্থ ম্যাচে অবশ্য দিল্লির কাছে সাত উইকেটে হার স্বীকার করেছে। পরিসংখ্যান অনুযায়ী ত্রিপুরাকে পাল্লা ভারী বলা হচ্ছে, কেননা ত্রিপুরা প্রথম ম্যাচে গোয়ার কাছে ৫ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে একমাত্র উত্তর প্রদেশকে ছয় উইকেটে হারাতে পেরেছে। পরবর্তী ম্যাচে আবার যথাক্রমে পাঞ্জাব ও হায়দ্রাবাদের কাছে নয় উইকেট ও পাঁচ উইকেটে পরাজয় স্বীকার করে ত্রিপুরা এক প্রকার পিছিয়ে রয়েছে। পয়েন্ট তালিকায় ৮ দলীয় গ্রুপে ত্রিপুরার অবস্থান ষষ্ঠ-তে, যেখানে পন্ডিচেরির অবস্থান সর্বশেষে‌ ঋদ্ধিমান, রজত-দের ইচ্ছে পণ্ডিচেরিকে হারিয়ে নিজেদের অবস্থান কিছুটা উন্নত করা।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top