News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় মহিলা ফুটবল জয়ী লক্ষ্মণ পাড়া
Image

কিল্লায় মহিলা ফুটবল জয়ী লক্ষ্মণ পাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর।। প্রথম জয়ের স্বাদ পেলো লক্ষ্মণ পাড়া। পরাজিত করলো মাইথোলং কামি দলকেকে। নূণ্যতম গোলে। মহিলা ফুটবলে। জয়ৈং কামি মাঠে ৮ দলকে নিয়ে হচ্ছে আসর। সোমবার জয়ৈং কামি মাঠে মুখোমুখি হয় দুইদল। দুদলই শুরু থেকে নিজেদের রক্ষণভাগ শক্তিশালী রেখে কাউন্টার অ্যাটাকের উপর নির্ভর করে খেলতে থাকে। ফলে কোনও দলই প্রথমার্ধে জাল নাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে লক্ষ্মণ পাড়ার পক্ষে জয়সূচক গোলটি করেন কারেকখাম মলশুম। খেলা পরিচালনা করেন প্রীতি জমাতিয়া। আসরে দ্বিতীয় ম্যাচ খেলে জয় পেলো লক্ষ্মণ পাড়া। মূলত:‌ কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ। কম দল আসরে অংশ নেওয়ায় প্রথমে লিগ ভিত্তিতে হবে খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে হবে নকআউট পর্যায়ে খেলা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top