News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তরবঙ্গ সফরে মালবাজারে দশমীতে বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী
Image

উত্তরবঙ্গ সফরে মালবাজারে দশমীতে বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

মালবাজার, ১৭ অক্টোবর (হি. স.): : সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালবাজারে দশমীতে বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের সময়ে ঘটে যায় ভয়াবহ ঘটনা। ডুয়ার্সের মাল মহকুমায় বিসর্জনের সময়ে নদীতে হঠাৎই হড়পা বানে জলে ভেসে যান অনেকে। মৃত্যু হয় আট জনের। নিখোঁজ হয়ে যান বহু। সেই ঘটনার পর ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ায় কেন্দ্র ও রাজ্য সরকার। এরপর মুখ্যমন্ত্রী যাচ্ছেন দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে।

নবান্ন সূত্রে খবর, এদিন বিকেলে বিমানে হাসিমারা পৌঁছে হেলিকপ্টারে মালবাজারে পৌঁছে রাত্রিবাস করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার আদর্শ বিদ্যালয়ে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। ওই সভামঞ্চেই বিপর্যস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কথা বলবেন তিনি। করতে পারেন প্রশাসনিক বৈঠকও। এরপর আগামী ১৯ অক্টোবর শিলিগুড়ির কাওয়াখালিতে যাবেন মমতা। সেখানে বিজয়া সম্মিলনীতে অংশ নেওয়ার কথা তাঁর। উত্তরবঙ্গের সমস্ত জেলার ক্লাবগুলিকে সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে। সূত্রের খবর, প্রায় ত্রিশ হাজার আমন্ত্রিত অতিথিদের নিয়ে এই বিজয়া সম্মেলনী হবে৷ বিভিন্ন জেলা থেকে বাসে করে আমন্ত্রিতদের আনার ব্যবস্থা করবে সংশ্লিষ্ট জেলা ও স্থানীয় প্রশাসন। এছাড়াও উত্তরবঙ্গের সমস্ত জেলার মন্ত্রী ও শাসক দলের বিধায়কেরা সম্মেলনীতে যোগ দেবেন। আগামী ২০ অক্টোবর কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top