News Flash

  • Home
  • বিদেশ
  • বিপজ্জনক দেশ পাকিস্তান, কড়া আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-র
Image

বিপজ্জনক দেশ পাকিস্তান, কড়া আক্রমণ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন-র

ওয়াশিংটন, ১৫ অক্টোবর (হি.স.) : পাকিস্তানকে কড়া আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাকিস্তানকে অত্যন্ত বিপজ্জনক দেশ হিসেবে বর্ণনা করে তিনি এর বিরুদ্ধে সমন্বয় ছাড়াই পারমাণবিক অস্ত্র সংগ্রহের অভিযোগ তোলেন। মার্কিন প্রেসিডেন্ট ইতালি ও হাঙ্গেরিকেও টার্গেট করেছেন।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ সংক্রান্ত একটি ইভেন্টে বাইডেন বলেন, পাকিস্তান বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। পাকিস্তান কোনো ধরনের সমঝোতা ছাড়াই পারমাণবিক অস্ত্র মজুত করে রেখেছে। এই পরিস্থিতি সমগ্র বিশ্বের জন্য বিপজ্জনক।
তিনি হাঙ্গেরি এবং ইতালিকেও টার্গেট করে বলেন, গণতন্ত্র ইস্যুতে বিশ্বব্যাপী চলমান আলোচনার দিকে তাকালেই সত্যতা দেখতে পাবেন। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও হাঙ্গেরি গণতন্ত্রের ব্যাপারে আন্তরিক নয়।

উল্লেখ্য, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খুব কাছের বলে মনে করা হয়। একইভাবে তিনি ইতালির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। পাকিস্তান, হাঙ্গেরি ও ইতালির মতো দেশ থেকে সতর্ক থাকার কথাও বলেছেন তিনি।

Releated Posts

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026

বদলে যাওয়া বিশ্বশক্তির সমীকরণের ‘জানালা’ ব্রিকস সম্মেলন: মার্কিন সংবাদমাধ্যম

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পরিবর্তিত বিশ্বব্যবস্থা, চাপের মুখে থাকা কূটনৈতিক জোট, বিভিন্ন আঞ্চলিক সংঘাত এবং আমেরিকা ও চিনের…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ইএইউ-র সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত করতে উদ্যোগ, আন্দ্রে স্লেপনেভের সঙ্গে বৈঠকে পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): প্রস্তাবিত ভারত-ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া এবং বাজারে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top