ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশীপ ১৬ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। ধলেশ্বরে প্রান্তিক ক্লাবে হবে আসর। ওইদিন সকাল ১১ টায় আসরের উদ্বোধন করবেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী। উপস্থিত থাকবেন শতদল সংঘের সচিব অধীর দেবনাথ এবং উদ্যোক্তা সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। আসরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে খেলোযাড়রা উপস্থিত থাকবেন। ওই দিন বিকেলেই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর এখবর জানিয়েছেন। তিনি আসর সুষ্ঠভাবে সম্পন্ন করতে ক্রীড়ামোদী মানুষের সহযোগিতা চেয়েছেন।

স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশীপ রবিবার
Tags:
Releated Posts
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…
‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ
বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…


















