News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested:মধুপুরে পাচারের জন্য মজুত গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তি
Image

Arrested:মধুপুরে পাচারের জন্য মজুত গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ মধুপুর থানার পুলিশ ও বিএসএফের জোয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিহর দোলা গ্রামের একটি বাড়ি থেকে পাঁচটি বস্তায় ৭২ কেজি গাজার সহ বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে৷  ৭২ কেজি গাঁজা সহ মধুপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার এক ব্যক্তি৷ বুধবার  ৭২ কেজি গাঁজা সহ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তিকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়৷ গোপন খবরের ভিত্তিতে কামথানা  বিএসএফ ও মধুপুর থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে হরিহরদোলার মুসলেম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৭২ কেজি শুকনো গাজা উদ্ধার করে  মধুপুর থানার সাব-ইন্সপেক্টর দিবজ্যোতি দাশ ও মধুপুর থানার পুলিশ৷ বিএসএফ এবং মধুপুর থানা পুলিশের অভিযান দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে গাজার মালিক মুসলিম মিয়া  পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মধুপুর থানার পুলিশ ও বিএসএফ মুসলেম মিয়াকে গ্রেপ্তার করে মধুপুর থানায় নিয়ে আসে৷ মুসলেম মিয়ার বিরুদ্ধে মধুপুর থানায়  এনডিপিএস এক্টে মামলা গ্রহণ করা হয়৷ বুধবার দুপুর ২ টা ৩০ মিনিটে ৭২ কেজি গাঁজাসহ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার মুসলেম মিয়াকে  মধ্যে দিয়ে মধুপুর থানা থেকে বিশালগড়  সিভিল জুনিয়র ডিভিশনাল আদালতে সোপর্দ করা হয়৷ তবে এই শুকনো গাজা গুলি বাংলাদেশে  পাচার করার লক্ষ্যে একত্রিত করেছিল মুসলেম মিয়া৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটি জানান মধুপুর থানার ওসি বিভাস দাস৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top