News Flash

Image

বরপেটার হাউলিতে ২.৩৩০ কেজি গাঁজা সহ আটক মহিলা

বরপেটা (অসম), ১১ অক্টোবর (হি.স.) : নিম্ন অসমের বরপেটা জেলার অন্তর্গত হাউলিতে পুলিশের অভিযানে ২.৩৩০ কেজি গাঁজা সহ এক মহিলা ধরা পড়েছে। আটক মহিলাকে জনৈক সোফিয়া খাতুন বলে পরিচয় পাওয়া গেছে।

আজ মঙ্গলবার জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গতকাল ১০ অক্টোবর রাতে হাউলি শহরের ১০ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ মাদক ব্যবসায় জড়িত সন্দেহে এক মহিলাকে আটক করতে সক্ষম হয়েছে। মাদক কারবারি সোফিয়া খাতুনের বাড়ি থেকে দুটি স্কুটি এবং একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট সহ গাঁজাগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। বাজেয়াপ্তকৃত স্কুটিগুলির একটির নম্বর এএস ০১ কিউ ৯৪২৫ এবং অন্যটি রেজিস্ট্রেশন নম্বরহীন৷

সূত্রের খবর, সার্কল পুলিশ অফিসার চাণক্য দেউরি এবং হাউলি থানার ওসি গোপাল বরা গতকাল রাতে পুলিশের একটি দল নিয়ে অভিযান পরিচালনা করেছিলেন। পুলিশের সূত্রটি জানিয়েছে, মাদক কারবারে জড়িত সন্দেহে ধৃত সোফিয়া খাতুনের স্বামী শফিকুল ইসলাম অবৈধ গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে সে পলাতক। সূত্রটি আরও জানিয়েছে, কয়েকদিন আগেও হাওলির দুটি স্থান থেকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত দুই মহিলাকে আটক করা হয়েছে।
এখানে উল্লেখ করা যেতে পারে, হাউলি টাউন সম্প্রতি মাদক ও গাঁজা ব্যবসার অন্যতম ঘাঁটিতে পরিণত হয়েছে। পুলিশ একের পর এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। প্রায় প্রতিদিনই ধারাবাহিক অভিযান চালিয়ে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠাচ্ছে পুলিশ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top