News Flash

  • Home
  • প্রধান খবর
  • Murder:খড়িবাড়িতে বিধবা বৌদির ঘর থেকে উদ্ধার দেবরের রক্তাক্ত মৃতদেহ, তদন্তে পুলিশ

Murder:খড়িবাড়িতে বিধবা বৌদির ঘর থেকে উদ্ধার দেবরের রক্তাক্ত মৃতদেহ, তদন্তে পুলিশ

খড়িবাড়ি, ৮ অক্টোবর (হি.স.): দার্জিলিঙয়ের খড়িবাড়ির সোনাপিণ্ডিতে বিধবা বৌদির ঘর থেকে উদ্ধার দেবরের রক্তাক্ত মৃতদেহ । পরকীয়া সম্পর্কের জেরেই এই খুন বলে দাবি স্থানীয়দের।শনিবার ঘটনার পর থেকেই পলাতক বৌদি লক্ষ্মী ওরফে মারাং মুর্মু ।

স্থানীয় সূত্রে খবর, রাতে বৌদি মারাং মুর্মুর বাড়িতে আসে দেবর মঙ্গতরাম মুর্মু। এরপর এদিন সকালে মঙ্গতরামের মা ছেলের খোঁজে লক্ষ্মীদেবীর বাড়িতে এলে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান। বৃদ্ধার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পুলিশ।

স্হানীয় সূত্রে খবর, স্বামী মারা যাওয়ার পর থেকে ওই বাড়িতে একাই থাকতেন লক্ষ্মীদেবী। মাঝেমধ্যেই তাঁর বাড়িতে আসতে দেখা যেত মঙ্গতরামকে। পরকীয়া সম্পর্কের জেরে খুন বলে অনুমান স্থানীয়দের। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে পলাতক মারাং মুর্মু। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top