News Flash

  • Home
  • দিনের খবর
  • Attack:বিবাদের জেরে বাবা ও মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ মালদায়

Attack:বিবাদের জেরে বাবা ও মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ মালদায়

মালদা, ৮ অক্টোবর (হি.স.) :আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বিবাদের জেরে বাবা ও মেয়েকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠল প্রতিবেশির বিরুদ্ধে। শনিবার সকালে মালদা জেলার মানিকচক থানার নুরপুর গ্রাম পঞ্চায়েতের সামলালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে খবর, জখম দুজনের নাম মহম্মদ আরশেদ এবং আফসানা বিবি। আরশেদের বয়স ৫৭ বছর, আফসানা তাঁরই মেয়ে। বয়স ২৫ বছর। অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে দৌলত শেখ, আকবর শেখ-সহ বেশ কয়েকজনের। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে আফসানা বিবি রাস্তার পাশে নোংরা ফেলছিলেন। সেই সময় আকবর এসে প্রথমে আফসানা বিবিকে ভয়ঙ্কর গালিগালাজ করে। তাতেই থামেনি। পরে তাঁকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাবা মহম্মদ আরশেদ। এরপর দুজনেই ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মারা হয় বলে খবর। চিৎকারে পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মানিকচক হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে মহম্মদ আরশাদকে মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

আফসানা বিবি এখনও মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সামলালপাড়া এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top