News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Kojgari Lakshmi Puja :কাল কোজগরী লক্ষ্মী পূজা, বাজারে মূর্তির দাম বৃদ্ধি
Image

Kojgari Lakshmi Puja :কাল কোজগরী লক্ষ্মী পূজা, বাজারে মূর্তির দাম বৃদ্ধি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর৷৷  লক্ষ্মী হলেন একজন হিন্দু দেবী৷ লক্ষ্মী পূজা অধিকাংশ হিন্দুর গৃহেই অনুষ্ঠিত হয়৷ দীপাবলি ও কোজাগরী পূর্ণিমার দিন তার বিশেষ পূজা হয়৷ এটি কোজাগরী লক্ষ্মী পূজা নামে খ্যাত৷ বাঙালি হিন্দুরা প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর সাপ্তাহিক পূজা করে থাকেন৷ এই পূজা সাধারণত বাড়ির সধবা স্ত্রীলোকেরাই করে থাকেন৷ ধর্মীয় রিতি অনুযায়ী ৯ অক্টোবর রবিবার এই বছর লক্ষ্মী পুজা৷ লক্ষ্মী পুজাকে সামনে রেখে  ইতিমধ্যে মৃৎ শিল্পীরা দেবী লক্ষ্মীর মূর্তি নিয়ে বাজারে এসেছেন৷ বিভিন্ন আকারের লক্ষ্মী প্রতিমা তৈরি করছেন তারা৷ মূর্তি বিক্রেতারা জানান এই বছর প্রচুর পরিমাণে লক্ষ্মী প্রতিমা তৈরি হয়েছে৷ তাদের আশা লক্ষ্মী পূজার বাজার ভাল হবে৷ দুই বছর মানুষ করোনার কারনে তেমন ভাবে পুজোর আয়োজন করতে পারে নি৷ এই বছর তাই পুজোর বাজার ভাল যাবে৷ এছাড়া সংসার প্রতিবছর আলাদা আলাদা হয়৷ তাই পুজোর সংখ্যা বাড়ে বলে জানান তিনি৷ রাজধানীর বাজার গুলিতে ইতিমধ্যেই লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য পৌঁছে গেছে৷ শুক্রবার বটতলা এলাকায় লক্ষ্মী প্রতিমা নিয়ে আসেন বিক্রেতারা৷ আকার অনুযায়ী দাম নির্ধারণ করেছেন তারা৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top