News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্ৰমণ বেড়ে ২,৪৬৮সক্রিয় রোগীও নিম্নমুখীআরোগ্যের হার অপরিবর্তিত
Image

ভারতে কোভিড-সংক্ৰমণ বেড়ে ২,৪৬৮সক্রিয় রোগীও নিম্নমুখীআরোগ্যের হার অপরিবর্তিত

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই বেড়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬৮ জন, যা আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। বিগত ২৪ ঘন্টায় দেশে ১৭ জনের মৃত্যু হয়েছে, ফলে ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,২৮,৭৩৩-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৩৩ হাজার ৩১৮-এ পৌঁছেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬৮ জন, এখনও পর্যন্ত দেশে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৪,৪৬,০১,৯৩৪ জন। বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা কমে ৩৩ হাজার ৩১৮-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০৭ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে।

বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ২১৬ জন প্রাপক, ফলে ভারতে বুধবার সকাল আটটা পর্যন্ত ২১৮.৮৩-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪০,৩৯,৮৮৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৭৪ শতাংশ।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top