News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Mahashtami:অসুদের তুমি মহিষাসুরের মত শূলে বিদ্ধ করে বিনাশ করো“, মহাষ্টমীকে প্রার্থনা চিকিৎসকের
Image

Mahashtami:অসুদের তুমি মহিষাসুরের মত শূলে বিদ্ধ করে বিনাশ করো“, মহাষ্টমীকে প্রার্থনা চিকিৎসকের

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.):মহাষ্টমীতে ‘বিচারপতিদের প্রতি প্রাণভরা আশীর্বাদ’ প্রার্থনা করলেন প্রবীন সমাজসেবী তথা ‘পদ্মশ্রী’-প্রাপ্ত চিকিৎসক অরুণোদয় মণ্ডল। তাঁর প্রার্থনা, “যেন তাঁরা মহিষাসুরদের ভয়ে স্বর্গচ্যুত না হন।“

কিছুকাল ধরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাতীয় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে যেভাবে লড়াই করছেন, তাতে বিভিন্ন মহলে প্রবল সাড়া পড়েছে। তাঁকে প্রকাশ্যে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন অপর এক বিচারপতি। সমর্থন পাচ্ছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষদের।

অরুণোদয়বাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “না, দেখতে দেখতে অষ্টমী এসে গেল। দুদিন বাদেই মর্তবাসিকে কাঁদিয়ে তুমি আবার ফিরে যাবে শ্বশুরালয়ে। আবার এক বছরের প্রতীক্ষা। মা তুমিই তো অসুর বিনানাশিনী। তাই যাওয়ার আগে এই মর্তের অসুরদের বিনাশ করে যেও, যারা মানুষের সম্পদ চুরি করে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছে। যারা যোগ্য চাকরিপ্রার্থীদের চাকরিটা বিক্রি করে সীমাহীন সম্পত্তির অধিকারী তৎসহ অপা-র মতো একাধিক লাস্যময়ী নারী সম্পদ।

মা একবার ভাবো তো, প্রাথমিক শিক্ষা সংসদের অপসারিত আধিকারিক একদা যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ চাকরিপ্রার্থীদের উত্তরপত্র লোপাট করে দিয়েছে অর্থ ও পদমর্যাদার লোভে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ একাধিক উচ্চশিক্ষিত আধিকারিকরা অর্থ ও উচ্চ পদের লোভে কত বড় অবিচার – অনাচার করেছে।

মা, এইসব অসুদের তুমি মহিষাসুরের মত শূলে বিদ্ধ করে বিনাশ করো। আর মা, রাস্তায় আজও বসে যারা আন্দোলন করছেন, পরিবার পরিজনদের ছেড়ে, শিশু পুত্র কন্যাকে তোমার আগমনী যজ্ঞে অংশ নিতে না পেরে রাস্তায় বসে দিনের পর দিন, রাতের পর রাত অধীর অপেক্ষায় বসে আছে তাদের একটু আশীর্বাদ করো যেন তাদের এই আন্দোলনে সফল হয়। আর মাননীয় বিচারপতিদের প্রতি প্রাণভরা আশীর্বাদ করো যেন তারা মহিষাসুরদের ভয়ে স্বর্গচ্যুত না হন।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top