News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Electricity Board:নির্দেশিকা না মানায় সহস্রাধিক পুজো কমিটিকে জরিমানা রাজ্য বিদ্যুৎ পর্ষদের
Image

Electricity Board:নির্দেশিকা না মানায় সহস্রাধিক পুজো কমিটিকে জরিমানা রাজ্য বিদ্যুৎ পর্ষদের

কলকাতা, ৩ অক্টোবর (হি.স.): পুজোয় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ছাড় দিয়েছিল রাজ্য সরকার। কিন্তু ছাড়ের সুযোগকে কাজে লাগিয়ে যথেচ্ছ বিদ্যুৎ ব্যবহার করেছে কিছু পুজো কমিটি।

বিধিভঙ্গের দায়ে এরকম প্রায় তেরোশো পুজো কমিটিকে জরিমানা করল রাজ্য বিদ্যুৎ পর্ষদ। গত বছরের অবৈঠভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে প্রায় ১৭০০ পুজো কমিটিকে জরিমানা করেছিল বিদ্যুৎ দফতর। এবার সংখ্যাটা গত বছরের তুলনায় কিছুটা কম।

বিদ্যুৎ পর্ষদ সূত্রে জানা গিয়েছে, বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার করার অভিযোগে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এখনও পর্যন্ত সারা রাজ্যে ১ হাজার ৩৩৯টি পুজো কমিটিকে জরিমানা করেছে। রাজ্য জুড়ে সংস্থার বিভিন্ন রিজিওনাল ও ডিভিশনাল অফিসগুলির পক্ষ থেকে প্রায় সাত হাজারটি পুজো প্যান্ডেলে রুটিনমাফিক তল্লাশি চালানোর পরে ওই সংখ্যক পুজো কমিটিগুলিকে জরিমানা করা হয় বলে বিদ্যুৎ পর্ষদ সূত্রের খবর।

নিগম সূত্রে জানা গেছে, বিদ্যুৎ-বিভ্রাট দেখার জন্য রাজ্যজুড়ে ১৮৫০টি মোবাইল ভ্যানকে কাজে লাগানো হয়েছে। এছাড়া, জরুরি কাজের জন্য আরও ১৪৪০টি মোবাইল ভ্যান মোতায়েন করা হয়েছে। ৭ হাজার ৫৪৪ কেভি বিদ্যুৎ অবৈধ ভাবে ব্যবহার করা হয়েছে বলে বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে। যার কারণে মোট ২৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে গত বছরেও ১ হাজার ৭৯৬টি পুজো কমিটিকে ৩০ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলে নিগম সূত্রে দাবি করা হয়েছে। ষষ্ঠীর সন্ধ্যায় পুজোর জন্য অতিরিক্ত চাহিদা-সহ বিদ্যুতের মোট চাহিদা দাঁড়ায় ৭ হাজার ১২০ মেগাওয়াট বলে পর্ষদ সূত্রের খবর।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top