News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Encounter:শোপিয়ান এনকাউন্টারে খতম এক লস্কর-ই-তৈয়বার জঙ্গি
Image

Encounter:শোপিয়ান এনকাউন্টারে খতম এক লস্কর-ই-তৈয়বার জঙ্গি

শোপিয়ান, ২ অক্টোবর (হি.স.) : শোপিয়ানের ইমামসাহিব এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে এখন পর্যন্ত একজন লস্কর-ই-তৈয়বা জঙ্গি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। এই মুহূর্তে অন্যান্য সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর চক্রের মধ্যে আটকা পড়েছে।

খবরে প্রকাশ, শোপিয়ান জেলার ইমামসাহেব এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পায় পুলিশ। খবর পেয়ে পুলিশ, সেনা ও সিআরপিএফ সদস্যরা যৌথভাবে এলাকায় তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশি অভিযান চলাকালীন সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীকে আসতে দেখে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পালটা জবাবে এনকাউন্টার শুরু হয়। এখনও পর্যন্ত এই এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে একজন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীর নাম নাসির আহমেদ বাট নাভপোরার বাসিন্দা। নিরাপত্তা বাহিনী তার কাছ থেকে একটি একে রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top