News Flash

Image

Train:সপ্তমী থেকে গভীর রাত পর্যন্ত চলবে মেট্রো

কলকাতা, ২ অক্টোবর (হি. স.) : পুজোর সময় লক্ষ লক্ষ মানুষ পুজো দেখতে বেরিয়েছেন মেট্রোতে চপে । আজ সপ্তমী থেকে সেই চাপ যে আরও বাড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা । এই পরিস্থিতি আজ সপ্তমী থেকেই নবমী পর্যন্ত গভীর রাত পর্যন্ত মেট্রো পরিষেবা দেবে রেল। একনজরে দেখে নিন সপ্তমী থেকে নবমীর মেট্রো সূচি।

দুর্গাপুজোয় দর্শনার্থীদের কথা মাথায় রেখে সারা রাত মেট্রো পরিষেবা দেওয়া হবে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে । সপ্তমীর মতো অষ্টমী এবং নবমীতেও দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।

এদিকে আজ সপ্তমী থেকে পরশু নবমী পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৩টে ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টে, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে ভোর ৪টের সময়। এদিকে দশমীতে মোট ১৩২টি মেট্রো চলবে। দুপুর একটা থেকে পরিষেবা শুরু হবে। চলবে রাত ১১ টা পর্যন্ত। ৫ অক্টোবর দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়, দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায় এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টায়।

এদিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৫০ মিনিটে, দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টা, কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টার সময়। একাদশী, অর্থাৎ ৬ অক্টোবর থেকে ফের স্বাভাবিক সূচি মেনেই মেট্রো চলাচল করবে। একাদশী থেকে ত্রয়োদশী ২৩৪টি মেট্রো চলবে দিনভর।

এদিকে সপ্তমী থেকে নবমী সল্টলেক-শিয়ালদা মেট্রো চলাচল করবে বেলা ১১টা ৫৫ মিনিট থেকে রাত ১১টা ৪০ মিনিট পর্যন্ত। শিয়ালদা থেকে সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে বেলা ১১টা ৫৫ মিনিটে। এদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী প্রথম মেট্রো ছাড়বে ১২টার সময়। এদিকে শিয়ালদা থেকে সেক্টর ফাইভগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ৩৫ মিনিটে। অপরদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদাগামী শেষ মেট্রো ছাড়বে ১১টা ৪০ মিনিটে।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top