News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Mahatma Gandhi:যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত
Image

Mahatma Gandhi:যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপিত

আগরতলা, ২ অক্টোবর : যথাযোগ্য মর্যাদায় আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন করা হয়। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ সকালে আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মূর্তি প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা, সচিব টি কে চাকমা, সদর মহকুমা শাসক অরূপ দত্ত, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা অমৃত দেববর্মা প্রমুখ। শ্রদ্ধা জ্ঞাপনের পর শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের সাথে কথা বলার সময় জানান, গান্ধীজী ছিলেন একজন আদর্শ ব্যক্তি ও সকলের জন্য পথ নির্দেশক। তিনি বলেন, গান্ধীজীর নীতিকে অনুসরণ করে রাজ্য সরকার সবকা সাথ, সবকা বিকাশ ও সবকা প্রয়াসে কাজ করছে। গান্ধীজীর পথকে অনুসরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ভারত, শ্রেষ্ঠ ভারত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন।

গান্ধী জয়ন্তী উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ সকালে গান্ধীঘাটের গান্ধীবেদীতে এক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সর্বপ্রথমে গান্ধীবেদী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত। জাতীয় সংগীত পরিবেশনের পর মহাত্মা গান্ধীর শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, আগরতলা পুরনিগমের মেয়র-ইন-কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য, সচিব তুষার কান্তি চাকমা, সদর মহকুমা শাসক অরূপ দেব সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে গীতা, বাইবেল, কোরান ও ত্রিপিটক পাঠ করা হয়।

গান্ধীঘাটে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, মহাত্মা গান্ধী এক নতুন ভারত গড়তে চেয়েছিলেন। যেখানে থাকবে না ধনী, দরিদ্র, উঁচু, নীচুর ভেদাভেদ।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top