News Flash

  • Home
  • দিনের খবর
  • অঙ্কিতা খুনে গ্রেফতার উত্তরাখণ্ডের রাজস্ব আধিকারিক
Image

অঙ্কিতা খুনে গ্রেফতার উত্তরাখণ্ডের রাজস্ব আধিকারিক

দেহরাদুন, ১ অক্টোবর (হি.স.) : অঙ্কিতা ভাণ্ডারি খুনে এবার গ্রেফতার করা হল উত্তরাখণ্ডের রাজস্ব দফতরের সাব-ইন্সপেক্টর বৈভব প্রতাপকে। এই ঘটনায় অনেক আগে থেকেই তদন্তকারীদের আতসকাচের নীচে ছিলেন বৈভব। সূত্রের খবর, শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় আইপিএস রেণুকা দেবীর নেতৃত্বাধীন পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিট। তথ্য বলছে, অঙ্কিতা ভাণ্ডারি হত্যা কাণ্ডে মূল অভিযুক্ত পুলকিত আর্যর সঙ্গে সম্পর্ক রয়েছে এই বৈভবের। তদন্তকারীদের দাবি, অঙ্কিতার খুনের ঘটনায় বৈভবের ভূমিকা যথেষ্ট রহস্যজনক। শেষমেশ তাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামির নির্দেশে যে বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে, সেই দলের সদস্যরা দীর্ঘক্ষণ বৈভবকে জিজ্ঞাসাবাদ করেন ৷ অভিযোগ, অঙ্কিতার মৃত্যুর পর একজন প্রশাসনিক আধিকারিক হিসাবে বৈভবের যে তৎপরতা দেখানো উচিত ছিল, তিনি সেই দায়িত্ব পালন করেননি।

তথ্য বলছে, অঙ্কিতার নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে আসতেই ছুটিতে চলে যান বৈভব। এমনকী, গত ১৯ সেপ্টেম্বর এই ঘটনায় মূল অভিযুক্ত পুলকিত আর্যর সঙ্গেও দেখা করেন তিনি। বিষয়টি জানার পরই সিট-এর রাডারে চলে আসেন বৈভব। সূত্রের দাবি, আগামী দিনে এই ঘটনায় আরও একাধিক হেভিওয়েটকে গ্রেফতার করা হতে পারে।

Releated Posts

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026

রাজস্থানের পুরভোটে ৩৬ বছরের দখল হারাল বিজেপি, অজমেরে ‘কিংমেকার’ নির্দলরা

জয়পুর, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের অজমের মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনে সবচেয়ে বেশি আসন দখল করল কংগ্রেস। ৮০টি ওয়ার্ডের মধ্যে…

ByByNews Desk Sep 14, 2026

স্বীকৃতিহীন হোমিওপ্যাথি প্রতিষ্ঠানের বাড়বাড়ন্তে রাজ্যকে সতর্ক করল কাউন্সিল

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যজুড়ে স্বীকৃতিহীন একাধিক হোমিওপ্যাথি ও বায়োকেমিস্ট্রি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকলাপ নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top