News Flash

  • Home
  • দিনের খবর
  • Blood Donation:রক্তদান অমৃত মহোৎসবের অধীনে ২.৫ লক্ষেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন : ডঃ মনসুখ মান্ডাভিয়া
Image

Blood Donation:রক্তদান অমৃত মহোৎসবের অধীনে ২.৫ লক্ষেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন : ডঃ মনসুখ মান্ডাভিয়া

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.) : রক্তদান অমৃত মহোৎসবের অধীনে ২.৫ লক্ষেরও বেশি মানুষ স্বেচ্ছায় রক্ত দিয়েছেন বলে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া জানালেন। তিনি বলেন, রক্তদান অমৃত মহোৎসবের সাফল্য মানবতার মহৎ উদ্দেশ্যকে শক্তিশালী করেছে যা অনেক মূল্যবান জীবন বাঁচাতে অনেক দূর এগিয়ে যাবে। ডাঃ মনসুখ মান্ডাভিয়া নয়াদিল্লির এইমস-এ জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। স্বাস্থ্য দফতরের মহা নির্দেশক ডঃ অতুল গোয়েল এবং এইমস-এর ডিরেক্টর ডঃ এম. শ্রীনিবাসও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্বেচ্ছায় রক্তদাতাদের এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে অনুকরণীয় কাজের জন্য, বিরল রক্তের গ্রুপ দাতাদের, নিয়মিত একক ডোনার প্লেটলেট (এসডিপি) দাতাদের, মহিলা রক্তদাতাদের, নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতাদের অভিনন্দন জানিয়েছেন। রক্তদানের গুরুত্ব প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্তদান হল সেবা। রক্তদান অমৃত মহোৎসবের উদ্দেশ্য ছিল রক্তদান, রক্ত বিতরণ ও রক্ত ব্যবস্থাপনা।

Releated Posts

‘শেষ হাসি তৃণমূলই হাসবে’: দলীয় কর্মীদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৪ মে (আইএএনএস): ভোটগণনা চলাকালীনই দলীয় কর্মী ও প্রার্থীদের উদ্দেশে ভিডিও বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

ByByNews Desk May 4, 2026

এনডিএ-র জয়ে ‘বিকশিত ভারত’ ভাবনার সমর্থন দেখলেন কুমারস্বামী

বেঙ্গালুরু/নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): বিভিন্ন রাজ্যের নির্বাচনের ফল সামনে আসতেই এনডিএ-র সাফল্যকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ‘বিকশিত ভারত’ ভাবনার…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে ১৭,২০৫ ভোটে এগিয়ে কংগ্রেস, জয়ের পথে উমেশ মেটি

বেঙ্গালুরু, ৪ মে (আইএএনএস): কর্নাটকের বাগলকোট বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী উমেশ মেটি ২১ দফা গণনা শেষে ১৭,২০৫…

ByByNews Desk May 4, 2026

‘তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো উচিত’: বিজেপি এগোতেই মন্তব্য হুমায়ুন কবীরের

নয়াদিল্লি, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা যত এগোচ্ছে, ততই রাজনৈতিক চাপানউতোর তীব্র হচ্ছে। এই পরিস্থিতিতে আম…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top