News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Durga Puja:ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজোর ৫০তম বছরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি
Image

Durga Puja:ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাবের দুর্গাপুজোর ৫০তম বছরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি

ইসলামপুর , ৩০ সেপ্টেম্বর (হি.স.) : পঞ্চাশতম বছরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি উত্তর দিনাজপুরের ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাব পুজোর প্যান্ডেলে ।শুক্রবার মহাপঞ্চমীতে হেলিকপ্টার থেকে মণ্ডপে পুষ্পবৃষ্টি করে নজর কাড়ল ইসলামপুর কমল মেমোরিয়াল কমিটি।

আগামীকাল মহাষষ্ঠীতে দেবীর বোধন ৷ তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে উত্তর দিনাজপুরের পুজো মণ্ডপগুলিতে ৷ কোথাও আবার চলছে পুজো উদ্বোধন ৷ এ সবের মাঝেই আজ মহাপঞ্চমীতে হেলিকপ্টার থেকে মণ্ডপে পুষ্পবৃষ্টি করে নজর কাড়ল উত্তর দিনাজপুরের ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাব পুজো কমিটি ৷ এ বছর এই ক্লাবের দুর্গাপুজো ৫০ বছরে পড়ল ৷ দুর্গাপুজোর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বড় করে পুজোর আয়োজন করা হয়েছে ৷ হেলিকপ্টার থেকে মণ্ডপে পুষ্পবৃষ্টি করানো হয়েছে ৷ আর সেই দৃশ্য দেখতে ইসলামপুর কমল মেমোরিয়াল ক্লাবে উপচে পড়ল মানুষের ভিড় ৷ পুজোর সম্পাদক কৌশিক গুণ জানিয়েছেন, এ বছর তাঁদের পুজো হেরিটেজ সম্মান পেয়েছে ৷

Releated Posts

নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতাল গড়বে আদানি গোষ্ঠী, ১,০০০ শয্যায় বিনামূল্যে চিকিৎসা পাবেন দরিদ্র রোগীরা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে ২,০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল গড়ে তুলবে আদানি গোষ্ঠী। এর…

ByByNews Desk Jul 5, 2026

মহারাষ্ট্রে বৃষ্টিজনিত বিপর্যয় নিয়ে সরকারের সমালোচনায় কংগ্রেস, ‘প্রশাসন পুরোপুরি ব্যর্থ’ দাবি হুসেন দলওয়াইয়ের

মুম্বই, ৫ জুলাই (আইএএনএস): টানা ভারী বৃষ্টিতে মহারাষ্ট্রের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হওয়ায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা…

ByByNews Desk Jul 5, 2026

এনডিএ শরিকদের সঙ্গে বৈঠকে বিজেপি সভাপতি নীতিন নবীন, ২০২৭ উত্তরপ্রদেশ নির্বাচনকে সামনে রেখে জোর সংগঠন মজবুত করার ওপর

লখনউ, ৫ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে এনডিএ-র…

ByByNews Desk Jul 5, 2026

সেবাশ্রয় স্বাস্থ্য শিবির-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআর

কলকাতা, ৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র…

ByByNews Desk Jul 5, 2026
Scroll to Top