News Flash

  • Home
  • প্রধান খবর
  • Accident:গোয়ালপোখরে বাসের সঙ্গে ছোটগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন
Image

Accident:গোয়ালপোখরে বাসের সঙ্গে ছোটগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত তিন

গোয়ালপোখর, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়ার ঘোরধাপ্পা এলাকায় বাসের সঙ্গে ছোটগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল তিন জনের। বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। ঘটনায় জখম আরও একজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন রয়েছেন হিউম্যান রাইটসের সদস্য রাজেশ কুমার গুপ্তা। তিনি বিহারের ভাগলপুর এলাকার বাসিন্দা। অন্যান্য মৃতদের নাম জানা যায়নি। স্থানীয় সূত্রের খবর, এদিন ছোট গাড়িটি কিশনগঞ্জের দিক থেকে ইসলামপুরের অভিমুখে যাচ্ছিল। অপর দিকে সরকারি বাসটি রায়গঞ্জের দিকে যাচ্ছিল। পাঞ্জিপারা ঘরধাপ্পা এলাকায় দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ছোট গাড়ির দুজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। পরে কিশনগঞ্জের বেসরকারি হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় গোয়ালপোখর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top