News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Durga Puja:ডালখোলার সুভাষপল্লী সর্বজনীনের এবারের থিম পুতুলের দেশ
Image

Durga Puja:ডালখোলার সুভাষপল্লী সর্বজনীনের এবারের থিম পুতুলের দেশ

ডালখোলা, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের ডালখোলার সুভাষপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের থিম পুতুলের দেশ। আধুনিক ডিজিটাল যুগে হারিয়ে যাওয়া শৈশবকে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ সুভাষপল্লী সর্বজনীনের ।

প্রতি বছর পুজোতে আপামর দর্শককে তাক লাগিয়ে দিতে কোনও খামতি রাখে না এই পুজো কমিটির উদ্যোক্তারা। এবছরও দর্শকদের সামনে মণ্ডপসজ্জা ও প্রতিমায় নতুনত্ব আনতে পুজোর কাজে ব্যস্ত সকলেই। শুধু মণ্ডপ নয় ৬৪তম বর্ষে এই পুজোতে প্রতিমাতেও থাকছে অভিনব চমক। মণ্ডপে পদ্মের উপর অধিষ্ঠিত দেবী দুর্গার বাহন হিসেবে রয়েছে পাঁচটি সিংহ। শুধু দেবী দুর্গা নয়, লক্ষ্মী গণেশ কার্তিক এবং সরস্বতী সকলেরই বাহন থাকছে পাঁচটি করে। পুজোর কয়েক দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে এই পুজো কমিটির উদ্যোক্তারা।

পুজো কমিটির সম্পাদক রাজা ভগত জানান, আধুনিক ডিজিটাল সমাজ ব্যবস্থার ফলে হারিয়ে যেতে বসেছে বাংলার ঐতিহ্যবাহী কাঠের পুতুল। আধুনিকতার চাপে এখনকার শিশুরা কাঠের পুতুল ছেড়ে হাতে নিয়েছে মোবাইলের মত ক্ষতিকারক গেজেট। আমরা সেই হারিয়ে যাওয়া ঐতিহ্য দর্শকদের সামনে তুলে ধরতে চেয়েছি। মুখমন্ত্রী এই পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেও ষষ্ঠীর সন্ধ্যায় সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে পুজো মণ্ডপ।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top