News Flash

  • Home
  • দেশ
  • দীর্ঘ প্রতীক্ষা শেষ, ৩০ সেপ্টেম্বর গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা
Image

দীর্ঘ প্রতীক্ষা শেষ, ৩০ সেপ্টেম্বর গান্ধীনগর-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান, ৩০ সেপ্টেম্বর (শুক্রবার) সবুজ পতাকা নেড়ে গান্ধীনগর ক্যাপিটাল-মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল, ২০২৩ সালের ১৫ আগস্টের মধ্যে ৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা, বিশ্বমানের এই ট্রেন দেশের সমস্ত বড় শহরকে সংযুক্ত করবে। এর মধ্যে প্রথমটি গুজরাটের গান্ধীনগর এবং মহারাষ্ট্রের মুম্বইয়ের মধ্যে শুরু হবে। উন্নত প্রযুক্তিতে সজ্জিত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি, দ্বিতীয় পর্বে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে স্লিপার কোচ থাকবে।

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন অনেক বেশ আপগ্রেড, যে কারণে ট্রেনের গতিও বেশি। বন্দে ভারত এক্সপ্রেস— এই ট্রেন সম্পূর্ণ ভাবে তৈরি হয়েছে ভারতেই। এই ধরনের ট্রেন তৈরিতে ব্যবহার করা হয়েছে ‘সেল্ফ প্রপেল্ড’ ইঞ্জিন। অর্থাৎ, আলাদা করে নেই কোনও ইঞ্জিন। ট্রেনে রয়েছে স্বয়ংক্রিয় দরজা। বসার ব্যবস্থা থাকবে বাতানুকূল। চেয়ারগুলি ১৮০ ডিগ্রি পর্যন্ত ঘোরানো যাবে। ২০২৩-এর ১৫ আগস্টের মধ্যে গোটা দেশে ৭৫টি বন্দে ভারত ট্রেন তৈরি করা হবে। তার পর তা দাপিয়ে বেড়াবে দেশের বিভিন্ন প্রান্তে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top