News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • সিনিয়র সিটিজেনকে মারপিট, বরখাস্ত হোজাইয়ের মাতাল জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক
Image

সিনিয়র সিটিজেনকে মারপিট, বরখাস্ত হোজাইয়ের মাতাল জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক

গুয়াহাটি, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : সুরামত্ত অবস্থায় একজন জ্যেষ্ঠ নাগরিক (সিনিয়র সিটিজেন) এবং তাঁর ছেলেকে মারধর করে বরখাস্ত হয়েছেন হোজাইয়ের জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসক। ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার কড়া নির্দেশে তাৎক্ষণিকভাবে এই দুই শীৰ্ষ আধিকারিককে বরখাস্ত করেছে রাজ্য সরকারের প্রশাসনিক দফতর।

প্ৰাপ্ত খবরে প্রকাশ, বছর ৬০-এর জনৈক সিনিয়র সিটিজেন এবং তাঁর ছেলে একটি বাইকে চড়ে রাস্তার ভুল দিক থেকে আসার সময় জেলাশাসকের সরকারি বাসভবনের সামনে জেলার দুই শীর্ষ কর্মকর্তা তাদের সঙ্গে কেবল দুর্ব্যবহারই নয়, তাদের মরধরও করেন। সে সময় সুরামত্ত অবস্থায় ছিলেন জেলাশাসক অনুপম চৌধুরী এবং তাঁর সহকর্মী। ঘটনাটি জনসমক্ষে চলে আসায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে গতকাল রাতে সিসিটিভ ফুটেজে দেখে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা হোজাইয়ের জেলাশাসক চৌধুরী এবং অতিরিক্ত জেলাশাসক রক্তিম বরুয়াকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করতে নিৰ্দেশ দেন।

ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্ৰী বলেন, যে কোনও সাধারণ জনতার ওপর হামলা বা মারধর অসহনীয় কাৰ্য। এ ধরনের কার্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top