ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ সেপ্টেম্বর।। কাঠখড় পুড়িয়ে ত্রিপুরা দল গেলো চন্ডীগড়ে। জাতীয় অনূর্ধ্ব-১৯ বালিকাদের টি-২০ ক্রিকেট ম্যাচ খেলতে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য দল পৌঁছায় চন্ডীগড়ে। আজ এবং শুক্রবার দুদিন অনুশীলন করবেন অম্বেষারা। চন্ডীগড়ে উদ্বোধনী দিনেই মাঠে নামতে হবে ত্রিপুরাকে। ওই দিন ত্রিপুরার প্রতিপক্ষ ঝাড়খন্ড। এরপর ২ অক্টোবর অরুনাচল প্রদেশ, ৪ অক্টোবর মুম্বাই এবং ৬ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচ খেলবে ত্রিপুরা বাংলার বিরুদ্ধে। এদিকে বুধবার চেন্নাই থেকে চন্ডীগড় ফেরার সময় এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছেন ত্রিপুরা দলের ক্রিকেটাররা। হোটেলের বিল মিটিয়ে না দেওয়ায় এক সময় আটকে রাখা হয়েছিলো রাজ্য দলকে চেন্নাইয়ে। এরপর টি সি এ কর্তাদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ছাড়া হয় ক্রিকেটারদের। সম্ভবত ত্রিপুরার ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম এমন ঘটনা হলো। তবে তা নিয়ে মুখ খুলতে নারাজ দলের কোচ নারায়ন চন্দ্র দে। তিনি বলেন,”আজ বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের। আগামী দুদিন হবে অনুশীলন। তবে বিশ্বাস করি প্রস্তুতি ম্যাচের ব্যর্থতা ভুলে চন্ডীগড়ে জ্বলে উঠবেই ক্রিকেটাররা”।

নজীরবিহীন ঘটনার সাক্ষী অম্বেষা-রা, চন্ডীগড় পৌঁছলেন রাজ্যের ক্রিকেটাররা
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















