News Flash

  • Home
  • দেশ
  • দুদিনের সফরে বৃহস্পতিবার ওড়িশায় যাবেন নড্ডা
Image

দুদিনের সফরে বৃহস্পতিবার ওড়িশায় যাবেন নড্ডা

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার থেকে দুদিনের সফরে ওড়িশায় যাবেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জাতীয় সভাপতি জগৎ প্রকাশ নড্ডা। তিনি বেশ কয়েকটি জনসাধারণ এবং সাংগঠনিক সভায় যোগ দেবেন এবং দলীয় কর্মসূচি পর্যালোচনা করবেন বলে দলীয় সূত্রে খবর।

নড্ডা বৃহস্পতিবার সকাল ১১:৪০ টায় ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছাবেন।বিমানবন্দরের বাইরে দলীয় কর্মীরা এবং দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হবে। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে রাজ্য বিজেপি অফিস ভুবনেশ্বর পর্যন্ত তাঁর সম্মানে একটি বিশাল বাইক র‌্যালিও বের করা হবে।

দুপুর দেড়টায় ভুবনেশ্বরের জনতা ময়দানে একটি বিশাল কর্মী সম্মেলনে ভাষণ দেবেন নড্ডা। এরপরে, তিনি রাজ্য বিজেপি অফিসে ওড়িশার বিজেপি সাংসদ এবং বিধায়কদের সাথে বৈঠক করবেন।

একই দিন সন্ধ্যায় নড্ডা খোদ বিজেপি অফিসেই রাজ্যের দলীয় পদাধিকারী, জেলা বিজেপি সভাপতি এবং জেলা পদাধিকারীদের সাথে বৈঠক করবেন। এরপর তিনি ভিচার পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন। শুক্রবার তাঁর সফরের দ্বিতীয় দিনে নড্ডা পুরীর জগন্নাথ মন্দিরে প্রার্থনা করবেন। এরপর ভদ্রকের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল ১০:১০ টায় ভদ্রকের বিজেপি নেতা প্রয়াত বিষ্ণুচরণ শেঠির বাসভবনে যাবেন।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top