News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওড়িশার চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে কলকাতা থেকে গ্রেফতার ৪
Image

ওড়িশার চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে কলকাতা থেকে গ্রেফতার ৪

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : ওড়িশার চিটফান্ড মামলায় সিবিআইয়ের হাতে কলকাতা থেকে গ্রেফতার চার। তার মধ্যে একজন প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার অফ কোম্পানিজ।

বুধবার সিবিআইয়ের জাতীয় মুখপাত্র আর কে গৌর জানিয়েছেন, ধৃত ওই সরকারি কর্তার নাম শুভকুমার বন্দ্যোপাধ্যা য়। বাকিরা হচ্ছেন উত্তম মুন্সি, লক্ষ্মণ শ্রীনিবাসন ও স্বপন দে, যাঁরা দু’টি চিট ফান্ড ও শেয়ার ট্রেডিং সংস্থার কর্মকর্তা। প্রাক্তন ডেপুটি রেজিস্ট্রার নিজের ক্ষমতাবলে বেআইনিভাবে চলা চিটফান্ড সংস্থাকে মান্যেতা দেন বলে অভিযোগ। সেই সুবিধা পেয়ে ওই চিটফান্ড সংস্থাগুলি ওড়িশার আমানতকারীদের মোটা সুদে টাকা ফেরৎ দেওয়ার নাম করে ৫৬৫ কোটি টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগ। সংস্থার অফিস বন্ধ করে কর্মকর্তারা উধাও হয়ে যায়। ২০১৪ সালে ওড়িশার বালেশ্বরের বালিয়াপাল থানায় অভিযোগ দায়ের হয়। সিবিআই তদন্ত শুরু করে দু’দফায় ভুবনেশ্বরের আদালতে চার্জশিট দাখিল করে। তারই ভিত্তিতে মঙ্গলবার চার জায়গায় তল্লাশি চালিয়ে চারজনকে গ্রেফতার করে সিবিআই।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top