News Flash

  • Home
  • দেশ
  • সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে
Image

সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণে

কলকাতা, ২৮ সেপ্টেম্বর (হি. স.) : হাওড়ার সালকিয়ায় তুলোর গুদামে বিধ্বংসী আগুন। বুধবার গুদামে হঠাৎই আগুন দেখা যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এদিন দুপুরে দিকে সালকিয়া স্কুল রোডে একটি তুলোর গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। গোডাউন হওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। আগুনের লেলিহান শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিকটবর্তী অন্যান্য ব্যবসায়ীরাও আগুন পার্শ্ববর্তী দোকানগুলিতে ছড়িয়ে পড়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল। ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। আশেপাশের কারখানায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হলেও কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। গঙ্গা থেকে জল সরবরাহ সংযোগ তৈরি করে আগুন নেভানোর কাজ লাগানো হয়। আশেপাশে অনেকগুলো তুলোর গোডাউন রয়েছে। সে কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন দমকল কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। জানা গিয়েছে, ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক। তবে হতাহতের কোনও খবর নেই।

Releated Posts

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026

শ্রীরামপুরে মমতার শুক্রবারের সভায় শর্তসাপেক্ষে অনুমতি কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): হুগলির শ্রীরামপুরে শুক্রবার তৃণমূল কংগ্রেসের আয়োজিত রাজনৈতিক কর্মসূচিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে…

ByByNews Desk Sep 10, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলা: বিজয়ন-সহ অন্যদের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্ত নিয়ে আইনি মতামত চাইছে কেরল সরকার

তিরুবনন্তপুরম, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়েরের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top