News Flash

  • Home
  • বিদেশ
  • চোখের জলে বিদায় শিনজো-কে, ভারাক্রান্ত মনে শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিলেন ‘বন্ধু’ মোদী
Image

চোখের জলে বিদায় শিনজো-কে, ভারাক্রান্ত মনে শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিলেন ‘বন্ধু’ মোদী

নয়াদিল্লি ও টোকিও, ২৭ সেপ্টেম্বর (হি.স.): আততায়ীর গুলিতে নিহত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে-কে চোখের জলে বিদায় জানালেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। ভারাক্রান্ত মনে শিনজোর শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেন ‘বন্ধু’ মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ভোরেই জাপানের রাজধানী টোকিও-তে পৌঁছন। জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরই, শিনজো আবের রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রসঙ্গত, গত জুলাইয়ে নির্বাচনী প্রচার চালানোর সময় এক আততায়ীর গুলিতে নিহত হন শিনজো আবে। মোদী-সহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এদিন তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। শিনজো আবের সঙ্গে ‘বিশেষ’ সখ্য ছিল মোদীর। আবের প্রয়াণের পর এক দিনের রাষ্ট্রীয় শোকদিবস পালিত হয়েছিল দেশে। ২০১৮ সালে মোদীর জাপান সফরের সময় আবে ভারতের প্রধানমন্ত্রীকে তাঁর পারিবারিক বাড়িটি ঘুরিয়ে দেখান। প্রসঙ্গত, গত ৮ জুলাই জাপানের নারা শহরে ভোটপ্রচার করার সময় আততায়ীর গুলিতে নিহত হন সে দেশের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে।

Releated Posts

দক্ষিণ-পশ্চিম জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

টোকিও, ২৮ জুলাই (আইএএনএস): দক্ষিণ-পশ্চিম জাপানে মঙ্গলবার ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে,…

ByBySandeep Biswas Jul 28, 2026

পিওজেকে-তে তথাকথিত নির্বাচন অবৈধ দখল আড়াল করার ‘প্রহসন’: পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে (পিওজেকে) অনুষ্ঠিত তথাকথিত বিধানসভা নির্বাচনকে ‘অবৈধ দখল আড়াল করার…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা

বেইজিং, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও চিনের মধ্যে একাডেমিক সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে…

ByByNews Desk Jul 28, 2026

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top