News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Assam:আদালতের নির্দেশে নিলাম হাইলাকান্দির বিদ্যালয়সমূহের উপ-পরিদৰ্শকের কাৰ্যালয়ের আসবাবপত্র
Image

Assam:আদালতের নির্দেশে নিলাম হাইলাকান্দির বিদ্যালয়সমূহের উপ-পরিদৰ্শকের কাৰ্যালয়ের আসবাবপত্র

হাইলাকান্দি (অসম), ২৬ সেপ্টেম্বর (হি.স.) : ফের চর্চায় হাইলাকান্দির শিক্ষা বিভাগ। এবার আলোচনার কারণ আদালতের নির্দেশে হাইলাকান্দির বিদ্যালয়সমূহের উপ-পরিদৰ্শকের কাৰ্যালয়ের আসবাবপত্র নিলাম করার ঘটনা।

জনৈক শিক্ষিকার প্ৰভিডেন্ট ফান্ডের অৰ্থ আত্মসাত করার দায়ে হাইলাকান্দির মুনসিফ ২ (টু) আদালতের নির্দেশে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাইলাকান্দি জেলার ১৭ নম্বর চিপারসাঙ্গন নিম্নপ্ৰাথমিক বিদ্যালয়ের প্ৰধান শিক্ষিকা সুষমা শৰ্মা চাকরি থেকে অবসর গ্ৰহণ করেছিলেন ২০০৮ সালে। সরকারি নিয়ম অনুযায়ী অবসর গ্ৰহণের পর-পরই অবসরপ্রাপ্তকে তাঁর জেনেরেল প্ৰভিডেন্ট ফান্ড বা জিপিএফ-এ জমানো অৰ্থ ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু সুষমা শৰ্মা দীৰ্ঘ কয়েক বছর পরও তার জিপিএফ-এর অর্থ পাননি। তাই অসহায় এই শিক্ষিকা অবশেষে আদালতের দ্বারস্থ হন।

আদালতে দীৰ্ঘদিন মামলা চলার পর গত ২০১৭ সালের ২৮ এপ্ৰিল সুষমা শৰ্মাকে মোট দু-লক্ষ ১৮ হাজার টাকা প্রদান করার নির্দেশ দেয় আদালত। অথচ গত পাঁচ বছরেও শিক্ষা বিভাগ থেকে এই টাকা তাঁকে দেওয়া হয়নি। তাই আদালত শেষপর্যন্ত শিক্ষা বিভাগের উপ-পরিদৰ্শক কাৰ্যালয়ের আসবাবপত্র নিলাম করার নির্দেশ প্রদান করে।

সে অনুযায়ী, আজ সোমবার আদালতের তত্ত্বাবধানে হাইলাকান্দির এডুকেশন কমপ্লেক্স প্রাঙ্গণে ডিআই অফিসের আসবাবপত্র নিলাম করা হয়। জানা গেছে, ৬২ হাজার টাকা মূল্যের সামগ্রী নিলাম হয়েছে আজ।

Releated Posts

অসমে জাপানি এনকেফালাইটিসে ৭ জনের মৃত্যু, নজরদারি জোরদার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস) : অসমে চলতি বছরে এখন পর্যন্ত জাপানি এনকেফালাইটিসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে এবং…

ByBySandeep Biswas Jun 18, 2026

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপাধ্যক্ষ পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপাধ্যক্ষ পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top